নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নতুন ব্লগ বাড়ীতে সু-স্বাগমত।

সপ্তাহে ৩/৪ দিন করে হরতাল ডাকলে, ভোট কেন্দ্রে যামু না ভোট দিমু না......

টেকনিসিয়ান

ব্লগ পড়তে পড়তে সামু'র প্রতি ভালবাসা। অফিসে এসেই ব্লগে জুন আপা, জুল ভার্ন সহ অনেকের ব্লগ বাড়ী না ঘুরলে কেন যেন মনে শান্তি পাই না। জুল ভার্ন ভাইকে অনেক বেশী মিস করছি। সব সময় বেড়ানো আর খাওয়ার গল্প খুঁজে থাকি। ব্লগে কিচ্ছু লিখতে একদম ইচ্ছে করে না।

টেকনিসিয়ান › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর জনপ্রিয় ২০ মুঠোফোন........ নকিয়া'র ভক্তরা লক্ষ্য করুন

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

সম্প্রতি বিশ্বের সবচেয়ে বিক্রীত ২০টি মুঠোফোনের এক তালিকা প্রকাশ করেছে টেলিগ্রাফ অনলাইন। আর তাতে শীর্ষস্থানে রয়েছে নকিয়ার ১১১০ মডেলটি। এ তালিকায় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মুঠোফোনের সেরা পাঁচের মধ্যে পাঁচটি মুঠোফোনই ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার তৈরি।



টেলিগ্রাফের তৈরী করা তালিকায় নিম্নোক্ত রেটিং দেখা যাচ্ছে- করা এ তালিকায় সবচেয়ে বিক্রীত মুঠোফোন হিসেবে স্থান পাওয়া নকিয়ার ১১১০ মডেলটি বাজারে এসেছিল ২০০৫ সালে। ২৫ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে এ ফিচার ফোনটি। আরো উল্লেখ্য যে,

এ তালিকায় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মুঠোফোনের সেরা পাঁচের মধ্যে পাঁচটি মুঠোফোনই ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার তৈরি।



উল্লেখ্য যে আমার সংগ্রহে এখনো নিম্মোক্ত মডেল এর সেট গুলো সংগ্রহে আছে। আপনার্ও আছে কি ?



১ম অবস্থান- নকিয়া ১১১০ ২০০৫সাল, বিক্রি ২৫ কোটি ।

২য় অবস্থান- নকিয়া ৩২১০ ১৯৯৯ সাল, বিক্রি ১৬ কোটি ।

৩য় অবস্থান- নকিয়া ১২০০ বিক্রি ১৫ কোটি।

৪র্থ অবস্থান- নকিয়া ৫২৩০, বিক্রি ১৫ কোটি।

৫ম অবস্থান- নকিয়া ৩৩১০ বিক্রি ১৩.৫ কোটি

৬ষ্ঠ অবস্থান- নকিয়া ২৬০০ বিক্রি ১৩ কোটি

৭ম অবস্থান- মটোরোলা রেজর ভি৩, ২০০৪, বিক্রি ১৩ কোটি।

তালিকার ৮, ৯ ও ১০ নম্বর স্থানটিও নকিয়ার দখলে।

তালিকার ১৫ ও ১৬ নম্বরে আবারও নকিয়ার আধিপত্য। পাঁচ কোটি ইউনিট বিক্রি হয়েছে নকিয়া ৩১০০ মডেল, ২০০৪ সালে বাজারে আসা নকিয়ার ৬২৩০ মডেলের মুঠোফোন বিক্রি হয়েছে প্রায় সমপরিমাণ।

সবচেয়ে বেশি বিক্রি হওয়া মুঠোফোনের তালিকায় ১৭ ও ১৮ নম্বরে স্থান হয়েছে বর্তমানে স্মার্টফোনের বাজার দখল করে রাখা স্যামসাংয়ের।



কিন্তু বাংলাদেশে সর্বাধিক বিক্রিত প্রথম টর্চলাইট যুক্ত নকিয়া ১১০০ কেন রেটিং এ ঠাই পেল না বুঝলাম না। :(( :((

কারণ নকিয়া স্লীম টর্চ লাইট যুক্ত এ ১১০০মডেল সেটটি দ্রুত বাংলাদেশে সর্বাধিক বিক্রিত সেটগুলোর মধ্যে অন্যতম ও অপরটি হচ্ছে নকিয়া ৩৩১০।



প্রযুক্তি-বিশ্লেষকদের ভাষ্য, একসময়ের জনপ্রিয় নকিয়া তার জৌলুশ হারিয়েছে। ২০১২ সালের হিসাব অনুয়ায়ী, লোকসানের মুখে রয়েছে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। লুমিয়া সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এনে আবার ঘুরে দাঁড়ানোর আশা করছিল প্রতিষ্ঠানটি।



কথাসত্য- এখন এসব নকিয়ার সার্ভিসিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে নকিয়ার মাদার বোর্ডগুলো পূর্বের চাইতে অনেক পাতলা তাই হাত থেকে কোন কারণে পড়ে গেলে বা পানিতে একবার গোসল করলে আর রক্ষা নাই মাদার বোর্ড বেঁকে যাচ্ছে ও পানি ঢুকে আইসি ভিতর সর্ট সার্কিট এর সৃষ্টি হচ্ছে খুব দ্রুত চার্জি পয়েন্ট নষ্ঠ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি......।





বিস্তারিত এখানে- Click This Link

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

ইয়ার শরীফ বলেছেন: আমার ৫২৩০ আছিল একখান

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

টেকনিসিয়ান বলেছেন: ১ম নকিয়া লাভার ধন্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

দি সুফি বলেছেন: আমার একখান নকিয়া ১১১০ আর নকিয়া ৫২৩০ আছিল B-)) B-))

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

টেকনিসিয়ান বলেছেন: আমার ১ম থেইক্কা ৭ম নংটি এখনো আছে, খালি কয়েকটির ডিসপ্লে নাইক্কা X( X(

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: Amr nokia 2700c set ti kinecilam 3yr aage..bohubar haat theke poreche aar paniteo porechilo akbar..kono problm hoynai aaj prjnto..

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

টেকনিসিয়ান বলেছেন: আপনি বড্ড ভাগ্যবান =p~ =p~ =p~

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

রাঘব বোয়াল বলেছেন: জাইনা মজা পাইলাম :) :) :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

টেকনিসিয়ান বলেছেন: আমিও জানিয়া মজা পাইলাম কারণ আমিও নকিয়া লাভার :-B :-B :-B

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

পাতি মাস্তান বলেছেন: আমার মা আমার ভাই এন্ড আমি নকিয়া ভক্ত B-)B-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

টেকনিসিয়ান বলেছেন: পাতি মাস্তানের মাত্র ৩টা নকিয়া,
এক শো রুমের সেট থাকা চাইয় চাই :P :P :P :P :P

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

তাসজিদ বলেছেন: nokia r din ses. smart phone bajare pichiye porche.

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

টেকনিসিয়ান বলেছেন: কথা সত্য। তাইতো তারা লুমিয়া সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এনে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্ঠায় আছে।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মাক্স বলেছেন: ওয়ান্স আপন এ টাইম ১১১০ ইউজাইতাম

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

টেকনিসিয়ান বলেছেন: এরকম সেট দু'একটা রাখা এখনো দরকার, ভাল সেট নষ্ঠ হলে তখন কাজে লাগে আর আমি এরকম সেট এখনো ব্যবহার করি চট্টগ্রাম থেকে যখন ঢাকা যাই, কারণ মাস্তান মামাদেরকে আমি ভীষণ ভয় পাই। :(( :((

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

স্বাধীকার বলেছেন:
নকিয়া-১৬০০----ছোট ভাইয়ের দখল
নকিয়া-২৬০০----ছিনতাইকারীদের দখল
নকিয়া-৩২১০----ছোট বোনের দখল
নকিয়া-৫৩১০----প্রিয় বন্ধুর দখল
নকিয়া এক্স৩-০২-বলতে চাচ্ছিনা, সরি
নকিয়া সি৫-০৩--নিজের কাছে আছে এখনো।-------তবে প্রতিটি সেটই একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ব্যবহারের পরই হাতছাড়া হয়েছে :P :P :P

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

জুন বলেছেন: আমি যতগুলো সেট ব্যাবহার করেছি সবই নকিয়া।খুবই ইউজার ফ্রেন্ডলী মনে হয় আমার কাছে। সেদিন প্রথম একটা স্যামসাং কিনলাম ছেলের পাল্লায় পড়ে। টাচ স্ক্রীন ইউস করতেও কষ্ট হয় আমার।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

টেকনিসিয়ান বলেছেন: আপাকে ব্লগে স্বাগতম।

সত্যি নকিয়া ইউজার ফ্রেন্ডলী তাইতো বাংলাদেশে খুবই জনপ্রিয় সেট।

টাচ স্ক্রীন আমারও কেন জানি ভাল লাগে না।

১১| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬

প্রত্যাবর্তন@ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

১২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৮

সবখানে সবাই আছে বলেছেন: নোকিয়া মার্কেট ধরে রাখতে ব্যার্থ হয়েছে বিধায় এই অবস্থা। যেই সময়ে ওদের লুমিয়া সেটগুলো বের করার দরকার ছিল তার ছয় বছর পরে যখন বের করল তখন দেখল বাজার দখল করেছে অ্যাপেল আর স্যামসাং। আর প্রতিযোগিতার যুগে এখন ব্যাবসা হাতছাড়া করলে ফিরে পাওয়া মুশকিল। নোকিয়ার এখন লুমিয়া না বের করে বিশ্বের যে ৫০০ কোটি মানুষের হাতে মোবাইল নাই তাদেরকে টার্গেট করে খুব কমদামে আর টেকসই টাচস্ক্রিন আর ইন্টারনেট ব্যাবহার করা যায় এরকম সেট তৈরি করা উচিত। ধনী,মধ্যবিত্ত কাস্টমারের দিকে নজর না দিয়ে তাদের উচিত সাউথ এশিয়া, চায়না, দক্ষিন আমেরিকা, আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠির দিকে নজর দেয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.