নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন

এমএমাহমুদ

আস-সালামু আলাইকুম, সমস্ত প্রশংসা মহান আল্লাহ'র যিনি আমাকে তাউফিক দিয়েছেন এই ব্লগে লিখার জন্য।

এমএমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

হামাস ও ইসরাইলের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি কার্যক।

২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৫

ইহুদিবাদী ইসরাইলের রক্তক্ষয়ী আগ্রাসন শুরুর ৫০ দিন পর অবরুদ্ধ গাজা বুধবার সম্পূর্ণভাবে শান্ত হয়েছে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হামাস ও ইসরাইলের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর থেকে গাজা শান্ত; ইসরাইলের পক্ষ থেকে কোনো ধরনের হামলা হয় নি সেখানে।



ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো রকেট নিক্ষোপ করে নি।



বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে, দীর্ঘদিন পর গাজার লোকজন আজ স্বাভাবিকভাবে কাজে নেমেছে। শহরের বাজার-ঘাট ও মার্কেটগুলোতে কেনাবেচা চলছে অনেকটা নিশ্চিন্ত মনে। তবে, ইসরাইলের হামলায় হতাহতদের চিকিৎসা, তাদের উদ্ধার ও ধ্বংসস্তুপ সরানোর কাজই বেশি করতে হচ্ছে গাজাবাসীকে। এর আগে, গত সন্ধ্যায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস প্রকাশ করে।



নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘটনাকে হামাস ফিলিস্তিনিদের জন্য বিজয় বলে দাবি করেছে। সংগঠনটি পশ্চিম তীরে গণসমাবেশের ডাক দিয়েছে।



গত ৮ জুলাই থেকে ইসরাইল গাজার ওপর বর্বর আগ্রাসন শুরু করে এবং কয়েক দফায় যুদ্ধবিরতি দিয়ে গতকাল স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি হয়।

ইসলামের বিজয় এক দিন হবেই একথা অনেক শুনেছি আর হামাস যুদ্ধারা তার বাস্তব রুপ দেখালো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.