নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবন

এমএমাহমুদ

আস-সালামু আলাইকুম, সমস্ত প্রশংসা মহান আল্লাহ'র যিনি আমাকে তাউফিক দিয়েছেন এই ব্লগে লিখার জন্য।

এমএমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বিরহের কবিতা

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৫

কবিতা : অভিশাপ

কবি : কাজী নজরুল ইসলাম



যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,

অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-

বুঝবে সেদিন বুঝবে!

ছবি আমার বুকে বেঁধে

পাগল হয়ে কেঁদে কেঁদে

ফিরবে মরু কানন গিরি,

সাগর আকাশ বাতাস চিরি'

যেদিন আমায় খোজবে-

বুঝবে সেদিন বুঝবে!



স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে,

কাহার যেন চেনা - ছোও্যয়ায় উঠবে ওবুক ছমকে,

জাগবে হঠাৎ চমকে

ভাববে বুঝি আমই এসেছি

বসুন বুকের কোলটি ঘেষে,

ধরটে গিয়ে দেখবে যখন

শূন্য শয্যা ! মিথ্যা স্বপন!

বেধনাতে চোখ বোজবে -

বুঝবে সেদিন বুঝবে !



গাইতে বসে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না,

বলবে সবাই- সেই যে পথিক, তার শেখানো গান না?

আসবে ভেঙে কান্না!

পড়বে মনে আমার সোহাগ,

কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!

পড়বে মনে অনেক ফাঁকি

অশ্রু-হারা কঠিন আঁখি

ঘন ঘন মুছবে

বুঝবে সেদিন বুঝবে!



আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন,

তুলতে সে-ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন-

কাঁদবে কুটীর অঙ্গন!

শিউলি ঢাকা মোর সমাধি

পড়বে মনে উঠবে কাঁদি!

বুকের মালা কবরে জ্বালা

চোখের জলে সেদিন বালা

মুখের হাসি ঘুছবে!

বুঝবে সেদিন বুঝবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.