| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমএমাহমুদ
আস-সালামু আলাইকুম, সমস্ত প্রশংসা মহান আল্লাহ'র যিনি আমাকে তাউফিক দিয়েছেন এই ব্লগে লিখার জন্য।

ফিনল্যান্ডের মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান নোকিয়া পরীক্ষামূলকভাবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক বা ফাইভ জি নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে। ফিনল্যান্ডেই এই নেটওয়ার্ক গড়ে তোলা হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নেটওয়ার্কের এপিআই বিনিয়োগকারী প্রতিষ্ঠান এমনকি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকেও দেওয়া হবে। তবে এই ফাইভ জি নেটওয়ার্ক কেমন হবে, সে ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হয়, বর্তমানে থাকা এলটিই বা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের তুলনায় ১,০০০ গুন বেশি শক্তিশালী হবে এই নেটওয়ার্ক। একই সাথে শক্তি সঞ্চয়ের ব্যাপারটিও এখানে সম্পর্কিত। এই নেটওয়ার্কে ৯০ ভাগ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটি একইসাথে ওয়ারলেস প্রযুক্তি নিয়ে জাপানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এনটিটি ডকোমোর সাথেও কাজ করছে। জাপানে ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে নোকিয়ার সাথে কাজ করবে স্যামসাং। আশা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে ফাইভ জি প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার দেখা যাবে।
©somewhere in net ltd.