| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আউলা চুলে বাউলা আমি
আমি অন্যের সুখ দেখতে পছন্দ করি
আজ ভরা পূর্ণিমা
বাইরে অপুরন্ত জ্যোৎস্না
চল হারিয়ে যায়
জ্যোৎস্নার আলোয় স্নান করি দুজনাই।
চাঁদ তার সবটুকু আলো ঢেলে দিচ্ছে
পবিত্রতার আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে
এমন আবেগঘন মুহূর্তে
তোমার হাতের কনিষ্ঠ আঙ্গুল থাকবে আমার হাতে।
চাঁদ তার আলোয় চারদিকে মায়াচ্ছন্ন করে রেখেছে
আর তুমি আমাকে করেছ দিশেহারা
আমি উত্তাল সমুদ্রের নাবিক
তুমি আমার দূর আকাশের তাঁরা।
তুমি আমার নিশানা
পথচলার অবলম্বন
তুমি আমার হারিয়ে যাওয়া স্বপ্নের
সফল বাস্তবায়ন।
©somewhere in net ltd.