| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা নানান জন নানান রকম শিরোনাম দিয়ে অনেক কিছুই লিখি, অনেক বিষয় নিয়ে, মানবিকতা নিয়ে। কত বড় বড় কথা বলি , উপদেশ দেই, বুদ্ধি দেই, সমালোচনা করি। কিন্তু আমাদের সাথে যখন কেউ এইরকম করে তখন আমরা কেন তা মেনে নিতে পারি না? আমাদের কথা গুলো শুনার জন্য আমরা কত্ত রসালো শিরোনাম দেই, যুক্তি দেখিয়ে নিজের বক্তব্যের আধিপত্য বিস্তারের চেষ্টা করি। কিন্তু নিজে কেন অপরের কথাগুলো মানি না?
এই প্রশ্ন আমরা নিজেকে প্রতিনিয়ত করি, কারন আমাদের বিবেক আমাদের করায়, কিন্তু তা অবহেলা করে নিজের মাথা যা বলে আমরা তাই করি। প্রশ্ন হল আমরা কার কথা শুনব? মাথা নাকি মনের?
আমি বলব মনের। কারনের মন থেকে শুরুতে যা আসে তা হল বিবেকের কথা।। কিন্তু পরে তা মাথা দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়ে যায়। জার ফলাফল আর পারিপার্শ্বিক অবস্থা সবসময় সুখকর হয় না।
আমি পণ্ডিত নই। দয়া করে কেউ পাণ্ডিত্য নিয়ে পরবেন না এটা।
©somewhere in net ltd.