| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন জুবায়ের
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
‘রাসপুতিন’ শব্দটায় নেতিবাচক অনুষঙ্গ জড়িয়ে থাকলেও রাশান ভাষায় রাসপুতিন শব্দটি কিন্তু মোটেও অস্বাভাবিক নয়; তবে বিশ্বজুড়ে রাসপুতিনের পরিচয় নারী আসক্ত ক্ষমতালিপ্সু এক উন্মাদ সাধু হিসেবে। তাঁকে বলা হয়েছে Russia's greatest love machine ...তবে, বর্তমানকালের বিচারে তাকে ততটা অনৈতিক লম্পট মনে না-হলেও রাসপুটিন যে এক রহস্যময় বিতর্কিত পুরুষ ছিলেন সে বিষয়ে সন্দেহ নেই ...
ছেলেবেলায় শুনতাম বনি এম এর গান -
There lived a certain man in Russia long ago
He was big and strong, in his eyes a flaming glow
Most people looked at him with terror and with fear
But to Moscow chicks he was such a lovely dear
এই শেষ লাইনটা ভুল। কেননা, রাসপুটিনের সময়ে রাশিয়ার ক্ষমতার কেন্দ্র মস্কোয় ছিল না-ছিল সেন্ট পিটার্সবার্গ, পরবর্তীকালে যা পরিচিত হয়ে ওঠে লেলিনগ্রাদ নামে। তবে এককালে রাশিয়ায় সত্যি সত্যি রাসপুটিন নামে একজন বাস করতেন।
রাশিয়ার সাইবেরিয়ায় উরাল পাহাড়ের কাছে তুরা নদী। সেই নদীর তীরে ছিল প্রোকরোভস্কয় নামে একটি গ্রাম। গ্রামে কয়েকটা রাস্তা-রাস্তার পাশে কাঠের একতলা কি দোতলা বাড়ি। গ্রামের মাঝখানে খ্রিস্টান রাশিয়ার প্রতীক হিসেবে সোনালি গমম্বুজঅলা সাদা রঙের গির্জা । সেই প্রোকরোভস্কয় গ্রামেই ২২ জানুয়ারি ১৮৬৯ সালে জন্ম গ্রহন করেন গ্রিগরি ইয়েফ্লিমোভিচ রাসপুতিন । রাসপুতিনের বাবা ঘোড়ার ব্যবসা করতেন। তো, একবার তার কয়েকটা ঘোড়া চুরি হল- বালক রাসপুতিন নাকি ঘোড়া চোরের নাম বলে দিয়েছিল। গ্রামে লোক বলাবলি করল ছেলে তো খ্রিস্টের আর্শীবাদ পেয়েছে। সেই শুরু ...
মারিয়া নামে বোন আর দিমিত্রি নামে এক ভাই ছিল রাসপুতিনের। মারিয়ার মৃগীরোগ ছিল- পুকুরে ডুবে মারা যায় মেয়েটি । একদিন দিমিত্রির সঙ্গে পুকুর পাড়ে খেলছিল রাসপুটিন। দিমিত্রি হঠাৎ পকুরে পড়ে যায়। রাসপুতিন ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। হাবুডুবু খাচ্চিল। পথচারীরা তাদের বাঁচায়। পরে অবশ্য দিমিত্রি মারা যায় নিমোনিয়ায় ।
শোক ... শোক আর শোক ...
জীবন কি অর্থহীন ঠেকছিল রাসপুতিনের কাছে?
আঠারো বছর বয়েসে অতীন্দ্রি অনুভূতি হয় রাসপুতিনের । সেই সময়ে ভ্রমনে বেরয় সে। সাইবেরিয়ার মঠে মঠে ঘুরে বেড়ায়। সম্ভবত, শোক ও নিঃসঙ্গতা এড়াতে ধর্মের আশ্রয় খুঁজছিল সে। এই সময়ে খলেস্টি স¤প্রদায়ের সঙ্গে পরিচয় হল তার। খলেস্টি স¤প্রদায়ের প্রবক্তা সাইবেরিয়ার একজন চাষি; এরা গির্জে মানে না, ধর্মীয় পুস্তকও মানে না ...
যা হোক। ১ বছর ঘোরাঘুরির পর গ্রামে ফিরে আসে রাসপুতিন। বিয়ে করে। কনের নাম প্রাসকোভিয়া ফিয়োদরোনভা। তিনটি বাচ্চা হল এদের- দিমিত্রি, মারিয়া ও ভারভারা।
সংসারে মন বসল না। ঘুরে ঘুরে বেড়াতে লাগল । সাধারন লোকে বলে অলৌকিক কান্ড ঘটায় সে। নিরক্ষর রাশিয়ার চাষি সমাজ সেসব বিশ্বাসও করত। মানুষের কত সমস্যা-তারা রাসপুতিনের কাছে যেত। সব সমস্যার সমাধান হত কি না -প্রশ্ন সেটাই।
যা হোক। শিষ্যও জুটেছিল রাসপুতিনের । তাদের সঙ্গে নিয়ে ১৯০৫ সালে তৎকালীন রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু সেন্ট পিটার্সবার্গ পৌঁছলেন । সেন্ট পিটার্সবার্গ অভিজাত ভক্তশিষ্য জুটেছিল- বেশির ভাগই দুনীর্তিগ্রস্থ আমলা-তারাই রাসপুতিনের থাকাখাওয়ার ব্যবস্থা করে দিল। অভিজাত মানুষের নানা সমস্যা-আসলে মানুষের নানা সমস্যা-তারা সেসব সমস্যা নিয়ে রাসপুতিনের কাছে যেত। এই সময়ে সেন্ট পিটার্সবার্গ অভিজাত নারীদের সঙ্গে ঘনিষ্ট মেলামেশা বাড়ছিল রাসপুতিনের। আসলে নারীরাই মুগ্ধ ছিল রাসপুটিনের প্রতি...এমন কী হতে পারে না?
তখন রাশিয়ায় রোমানভ বংশের শাসন। রাশিয়ার সম্রাটকে বলা হয় জার। জার ২য় নিকোলাস রাশিয়ার সম্রাট -ইনিই রোমানভ বংশের সর্বশেষ ...একেই লেলিনের নেতৃত্বে উৎখাত করা হয়েছিল ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের সময়। জারের স্ত্রী জারিনা আলেকজান্দ্রা। এদের একমাত্র পুত্র আলেকসেই -রাশিয়ার সিংহাসনের ভবিষ্যৎ উত্তরসূরী ... তো, সে সময় দূর্ঘটনাবশত আলেকসেই ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল; তারপর থেকে তার অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে: হেমোফিলিয়া । চিকিৎসা চলছিল -লাভ হচ্ছিল না। রাসপুতিনের অলৌকিক মাহাত্ব্যের কথা জার আর জারিনার কানে পৌঁছেছিল। তারা বিশেষ পাত্তা দেননি। পরে চিকিৎসকরা আলেকসেইর জীবনের আশা ছেড়ে দিলে ১৯০৭ সালে রাসপুতিনকে জারের প্রাসাদের ডাকা হল। রাসপুতিন কী এক যাদুবলে আলেকসেই কে সারিয়ে তুললেন। অনেকে বলে জোঁক দিয়ে নাকি রাসপুতিন আলেকসেইর রক্ত শুষে নিয়েছিল । জোঁকের লালায় থাকে হিরুদিন; যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আবার অনেকে বলে অ্যাসপিরিন দিয়ে নাকি আলেকসেই কে সারিয়ে তুলেছিল রাসপুতিন। অ্যাসপিরিন জিনিসটা ১৮৯৮ সাল থেকেই ইউরোপে পাওয়া যেত।
যাই হোক - আলেকসেই সেরে ওঠার পর জার নিকোলাস রাসপুটিনকে রাশিয়া ও জার-পরিবারের বিশ্বস্ত বন্ধু ঘোষনা করলেন। তারপর থেকে জারিনা আলেকজান্দ্রার ওপর রাসপুটিনের প্রভাব বাড়তে থাকে। রাসপুটিনের কথা ঈশ্বরের কন্ঠস্বর বলে ভ্রম করতে লাগলে জারিনা আলেকজান্দ্রা ... নানা রকম কানাঘুঁষা শোনা গেল। এ নিয়ে বনি এম এর গীতিকার লিখেছেন-
RA RA RASPUTIN
Lover of the Russian queen
There was a cat that really was gone
RA RA RASPUTIN
Russia's greatest love machine
It was a shame how he carried on
শেষ কথাটি কোনও ইউরোপীয় গীতিকার লিখেছেন -ভাবাই যায় না ...
যাক। তারপর ১ম বিশ্বযুদ্ধ আরম্ভ হল। তার নিদারুন ধাক্কা লাগল রাশিয়ার ক্ষয়িষ্ণু সামন্তবাদী সমাজদেহে। সেই সঙ্গে ছিল অনৈতিক আমলাদের সীমাহীন লুটপাট। এসব কারণে রাশিয়ার অর্থনীতি হয়ে পড়েছিল বিপর্যস্ত। অথচ, সে সময় অনেক অভিজাত রাজপুরুষই জারিনা আলেকজান্দ্রার ওপর রাসপুতিনের প্রভাবকে রাশিয়ার অর্থনৈতিক দুর্গতির মূল কারণ বলে অবহিত করল।
১৯১৬ সালে সেন্ট পিটার্সবার্গ -এর অভিজাতরা রাসপুটিনকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
এই হত্যাকান্ডের মূল উদ্যোক্তা ছিলেন প্রিন্স ফেলিকস ইউসুপভ। তিনি রাসপুতিনকে তার প্রাসাদে নিমন্ত্রন করেন। বিষ মেশানো মদ আর কেক খেতে দেন রাসপুতিনকে। তাতেও নাকি রাসপুতিনের ওপর বিষের ক্রিয়া হয়নি। এই ঘটনা নিয়ে বনি এমের গীতিকার লিখেছেন-
RA RA RASPUTIN
Lover of the Russian queen
They put some poison into his wine
RA RA RASPUTIN
Russia's greatest love machine
He drank it all and he said "I feel fine"
রাসপুতিনের ওপর বিষের ক্রিয়া হয়নি দেখে রাগের মাথায় ইউসুপভ গুলি করে বসেন রাসপুতিনকে। রাসপুতিন গড়িয়ে গড়িয়ে ইঁট বাঁধানো প্রাঙ্গনে নেমে গেলে ইউসুপভ ও অন্যেরা রাসপুতিনকে নেভা নদীতে ফেলে দেয় ...
There lived a certain man in Russia long ago
He was big and strong, in his eyes a flaming glow
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৬
ইমন জুবায়ের বলেছেন: দেখুন
Click This Link
এবং
http://en.wikipedia.org/wiki/Grigori_Rasputin
২|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৪
লাল দরজা বলেছেন: ভাল লাগল, গানটা শুনতে ইচ্ছে করছে খুব। একটা লিংন্ক লাগিয়ে দিলেই পারতেন। কৈশোরে কত শুনেছি সেই গান।
RA RA RASPUTIN
Lover of the Russian queen...
শুভেচ্ছা।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫০
ইমন জুবায়ের বলেছেন: ইউটিউব ভিডিও লিঙ্ক
http://www.youtube.com/watch?v=kvDMlk3kSYg
৩|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪১
জটিল বলেছেন: বনি এম এর নামটা প্রায় ভুলেই যেতে বসেছিলাম ।
ভাল লাগল ।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫১
ইমন জুবায়ের বলেছেন: আমিও প্রায় ভুলে যেতেই বসেছিলাম-হঠাৎ কী মনে হল -
৪|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৩
খলিল মাহমুদ বলেছেন:
There lived a certain man in Russia long ago
He was big and strong, in his eyes a flaming glow
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫১
ইমন জুবায়ের বলেছেন: তাই।
৫|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৬
নাজিম উদদীন বলেছেন: রাসপুতিনের অনেক গল্প শুনেছি, রহস্যময় মানব।
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৭
ইমন জুবায়ের বলেছেন: রহস্যময় মানে কারিশমা ছিল।
৬|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫০
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
সোজা ..........
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩
ইমন জুবায়ের বলেছেন: There lived a certain man in Russia long ago
He was big and strong, in his eyes a flaming glow
Most people looked at him with terror and with fear
But to Moscow chicks he was such a lovely dear
He could preach the bible like a preacher
Full of ecstacy and fire
But he also was the kind of teacher
Women would desire
RA RA RASPUTIN
Lover of the Russian queen
There was a cat that really was gone
RA RA RASPUTIN
Russia's greatest love machine
It was a shame how he carried on
He ruled the Russian land and never mind the czar
But the kasachok he danced really wunderbar
In all affairs of state he was the man to please
But he was real great when he had a girl to squeeze
For the queen he was no wheeler dealer
Though she'd heard the things he'd done
She believed he was a holy healer
Who would heal her son
(Spoken![]()
But when his drinking and lusting and his hunger
for power became known to more and more people,
the demands to do something about this outrageous
man became louder and louder.
"This man's just got to go!" declared his enemies
But the ladies begged "Don't you try to do it, please"
No doubt this Rasputin had lots of hidden charms
Though he was a brute they just fell into his arms
Then one night some men of higher standing
Set a trap, they're not to blame
"Come to visit us" they kept demanding
And he really came
RA RA RASPUTIN
Lover of the Russian queen
They put some poison into his wine
RA RA RASPUTIN
Russia's greatest love machine
He drank it all and he said "I feel fine"
RA RA RASPUTIN
Lover of the Russian queen
They didn't quit, they wanted his head
RA RA RASPUTIN
Russia's greatest love machine
And so they shot him till he was dead
(Spoken
Oh, those Russians...
৭|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫২
ধইঞ্চা বলেছেন: মারহাবা
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৫
ইমন জুবায়ের বলেছেন: শুকরিয়া
৮|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫২
হাসান বায়েজীদ বলেছেন: +
আচ্ছা ছোটদের রাসপুতিন কি এই ব্যক্তিই?
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৬
ইমন জুবায়ের বলেছেন: আমার ঠিক জানা নেই।
ধন্যবাদ।
৯|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৪
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আমি উল্লসিত
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৬
ইমন জুবায়ের বলেছেন: সে কী! কেন?
১০|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনার লেখার প্রাচৃর্য দেখে রীতিমতো ঈর্ষা হয় আমার! এত লেখেন কিভাবে? কখন? এত সময় পান কোথায়? এত ভাবাভাবির অবসরই বা মেলে কিভাবে?
আরেকটা কথা, এই লেখাগুলো নিয়ে কি করবেন, ভেবেছেন কিছু? মানে বই করার পরিকল্পনা আছে নাকি? ভেবে দেখতে পারেন কিন্তু।
লেখা যথারীতি চমৎকার...
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৯
ইমন জুবায়ের বলেছেন: এত লেখার কারণ -সত্যিই আমার হাতে কিছু সময় আছে অন্যদের তুলনায় আর লেখাগুলি নিয়ে তেমন বিশেষ পরিকল্পনা নেই আপাতত। থাকুক। অনেকেই চেয়ে নিয়ে অন্য কোথাও ছাপছে।
লেখাটা পড়ার জন্য ধন্যবাদ।
১১|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৫
বোতল কুমার বলেছেন: ভ্লাদিমির পুতিনের বড় দুলাভাই।
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৯
ইমন জুবায়ের বলেছেন: লেখার সময় পুতিন শব্দটায় মনে মনে হেসেছিলাম।
১২|
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৩
শয়তান বলেছেন: মাই আইডল
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪০
ইমন জুবায়ের বলেছেন: খুব একটা খারাপ লোক না ...
১৩|
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪৫
কেএসরথি বলেছেন:
পৃথিবীতে যদি শয়তান বলে কেউ থেকে থাকে, তবে রাসপুতিন তাদের একজন।
এই লোক তার জীবনে অনেক কুকীর্তি করে গেছে।
তাকে বিষ দেয়া হয়েছে, মাথায় ও শরীরে কয়েকবার গুলি করা হয়, তাও সে মরে নাই, শেষ পর্যন্ত নদীতে ডুবিয়ে মারা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য পরে তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। এটা এখনও সংরক্ষিত আছে।
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪১
ইমন জুবায়ের বলেছেন: কথাটা শুনেছি।
১৪|
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫৮
আইরিন সুলতানা বলেছেন: সাম্প্রতিক মন্তব্যে রাসপুতিন গানটা দেখেই বনিএম এর গানটা মনে পড়ে গেল..বেশ ছোটবেলায় এটা শুনেছি অনেকবার..তখন তো আর ওতো ইংরেজী বুঝতাম তা..যদিও পরেও আর ওভাবে পড়াশোনা করে দেখা হয়নি...আপনার পোস্টটা পরে একটু সময় নিয়ে পড়ে দেখবক্ষণ ।
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪২
ইমন জুবায়ের বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।
১৫|
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৯
'লেনিন' বলেছেন: ভালো লাগলো।
ডিজনী'র অ্যানিমেটেড Anastasia মুভিতে রাসপুতিনকে জাদুকর দেখানো হয়েছে।
আর হ্যাঁ বনি এম আমার প্রিয় ব্যান্ড ছিল।
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৩
ইমন জুবায়ের বলেছেন: রাসপুতিন আসলে অত খারাপ লোক ছিল না।
বনি এম তো ছেলেবেলার স্বপ্নের ব্যান্ড।
ধন্যবাদ।
১৬|
২৬ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৫
শূন্য আরণ্যক বলেছেন: রাসপুটিনের লাম্পট্যের কাহিনীই বেশী শোনা যায়।
গুড পোষ্ট .. মোটামুটি মানবিক রাসপুটিন কে খুজে পাওয়া গেছে।
২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৫
ইমন জুবায়ের বলেছেন: এখনকার দৃস্টিতে তাকে খুব বেশি লম্পট বলা যাবে না। তার মতো অনেকেই আছে-তাদের বিরুদ্ধে অভিযোগ কোথায়?
ধন্যবাদ।
১৭|
২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৬
বিডি আইডল বলেছেন: রাসপুটিন কিন্তু গুলি খেয়ে মারা যান নি...গিয়েছিলেন পানির নীচে বাতাসের অভাবে..
ইতিহাসে এই চরিত্রটি যেভাবে রহস্যময় করে দেখানো হয়েছে...আমার মনে হয় না এইরকম কিছু ছিল সে
২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৩০
ইমন জুবায়ের বলেছেন: রাসপুটিন মারা গিয়েছিলেন পানির নীচে বাতাসের অভাবে...
আমি সেকথা লিখেছি-
...রাসপুতিনের ওপর বিষের ক্রিয়া হয়নি দেখে রাগের মাথায় ইউসুপভ গুলি করে বসেন রাসপুতিনকে। রাসপুতিন গড়িয়ে গড়িয়ে ইঁট বাঁধানো প্রাঙ্গনে নেমে গেলে ইউসুপভ ও অন্যেরা রাসপুতিনকে নেভা নদীতে ফেলে দেয় ...
ইতিহাসে এই চরিত্রটি যেভাবে রহস্যময় করে দেখানো হয়েছে...আমার মনে হয় না এইরকম কিছু ছিল সে ...
একমত
ধন্যবাদ।
১৮|
২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০২
সব্যসাচী প্রসূন বলেছেন: হায় রাসপুতিন!!!! ![]()
২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৩
ইমন জুবায়ের বলেছেন: হায় বলার কিছু নেই। সবাইকেই একদিন মরতে হবে। অ্যান্ড, হি ইনজয়েড আ লট।
১৯|
২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০২
তায়েফ আহমাদ বলেছেন: আগে জানতাম না।
এখন জানলাম।
২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
ইমন জুবায়ের বলেছেন: অনেকেই নামটাই শুধু জানত।
২০|
২৬ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দারুণ পোস্ট!
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৬
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২১|
২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৩
জইন বলেছেন: সেবা প্রকাশনী থেকে যখন পড়ি......তখন এটা নিষিদ্ধ বই গুলোর মতই ব্যবহার করেছিলাম...... প্রথম যৌবনে রাসপুতিনের ঘটনাবহূল জীবন আমাকে ভালই পুলক দিয়েছিল....তখন ভাবতাম তার মত কেন আমার জীবন হল না.....কল্পনায় কতবার যে রাসপুতিন হয়েছি......
২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:০১
ইমন জুবায়ের বলেছেন: তাই?
২২|
২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩২
'লেনিন' বলেছেন: রাজাকার বা জঙ্গী কিছু বিতর্কিত লোক আছে এদেশে তারাও একসময় হিরো হবে সময়ের ফেরে। যেমন রাসপুতিন হয়েছে।
উদাহরণ : শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই, দেলোয়ার হোসেন সাঈদী ....
২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩১
ইমন জুবায়ের বলেছেন: দেখা যাক।
২৩|
২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৪
চাঙ্কু বলেছেন: হুম
২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩১
ইমন জুবায়ের বলেছেন: হুম।
২৪|
২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪১
রন্টি চৌধুরী বলেছেন: ছেলেবেলায় বনিএমের রাসপুতিন গানটা শুনে শুনে রাসপুতিন চরিত্রটির প্রতি একটা মায়া জন্মে গেছে। ইট ওয়াজ এ শেইম হাউ হি ক্যারিড অন শুনেও মায়া! অদ্ভুতই বটে।
২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৬
ইমন জুবায়ের বলেছেন: রাসপুতিন -যেমন সবাই বলে তত খারাপ লোক ছিলেন না।
ধন্যবাদ।
২৫|
২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫১
রন্টি চৌধুরী বলেছেন: হুমম... আমারও সেরকমই ধারনা হয়েছিল। বেচারার প্রতি সবাই ওত ক্ষেপা ছিল তখনকার সময়, কাহিনীতে যা বোঝা যায়, কিন্তু করছেটা কি ওত দোষ, তা বোঝা যায় না।
ওহ দোজ রাশান....![]()
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৭
ইমন জুবায়ের বলেছেন: একটাও খুন করেনি -বরং মানুষের উপকার করতে চেষ্টা করত। যেভাবেই হোক রানীর ছেলেক বাঁচাল। তারপরও খারাপ লোক? আর যারা সপরিবারে জারকে হত্যা করল-ইতিহাস তাদের বলল মহৎ ...আশ্চর্য!
২৬|
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:০০
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ''অনেকে বলে জোঁক দিয়ে নাকি রাসপুতিন আলেকসেইর রক্ত শুষে নিয়েছিল । জোঁকের লালায় থাকে হিরুদিন; যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।''
=== রাসপুটিনের ব্যাপারে কিছুই জানিনা খালি নামই শুনেছি এতদিন... যাহোক জোক বিষয়ক একটা পয়েন্ট ছিল... জোকের লালায় থাকা হিরুডিন রক্ত জমাট বাধতে সাহায্য করলে পৃথিবীর তাবত জোকের জন্যই বেচে থাকা দুষ্কর হয়া যাইত... আরে ভাই রক্ত জমাট বাইধা গেলে জোকে খাইব কি?
...বরং ঐ হিরুডিন রক্ত জমাট বাধতে বাধা দিলেই বরং জোকের ফায়দা তাইনা? আর হিরুডিন সেই কাজটাই করে.. রক্ত জমাট বাধতে বাধা দেয়... ৯৫ সালের দিকে ভোরের কাগজের একটা সাপ্তাহিক ফিচার পাতায় পড়ছিলাম ডাক্তাররা নাকি জোকেরে ব্যাভার করার প্ল্যান করতাছে যেইসব রোগীদের রক্ত চলাচল না যেন কি হেনতেন এ সাহায্য করার জন্য...
যাহোক এইটা বোঝা গেল যে জোক বিষয়ক প্রচারণা টা স্রেফ একটা মিথ!!
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৯
ইমন জুবায়ের বলেছেন: সত্যমিথ্যা বলতে পারি না ...
Others believe he (রাসপুতিন) used leeches to stop the boy's bleeding for the moment; however, this is unlikely to have been successful because leech saliva contains hirudin and other natural anticoagulants.
http://en.wikipedia.org/wiki/Grigori_Rasputin
২৭|
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:০১
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: বাই দ্য ওয়ে অ্যঝ ইউঝুয়াল... আপনের লেখার টপিক টা আলেদা হইছে
.. কিছু জিনিস জানা গেল...
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:১০
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
২৮|
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৬
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: মিথ্যাই... আপনার দেয়া ঊয়িকির কোটেশানে however এর পরে anticogulant বলা হইছে অর্থাত কিনা যা ররক্ত জমাট বাধতে বাধা দেয়... তারাই এইটারে আনলাইকলি টু বি সাকসেসফুল কইছে!! (এইখানে অবশ্য ওয়ার্ডিংয়ের প্যাচে তারা এইটাও আবার কইতাছে যে রাসপুটিন জোক ব্যাভার করছে কি না এইটাও জানা নাই ঠিকমত!!!)
আামি একটা লিংক দেই-
Due to an anticoagulant (hirudin) that leeches secrete, bites may bleed more than a normal wound after the leech is removed. The effect of the anticoagulant will wear off several hours after the leech is removed and the wound is cleaned.
http://en.wikipedia.org/wiki/Leech
২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:১০
ইমন জুবায়ের বলেছেন: রাসপুটিন জোক ব্যাভার করছে কি না এইটাও জানা নাই ঠিকমত!!!)
২৯|
২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৮
আন্দালীব বলেছেন: রাসপুতিন যখন সেইন্ট পিটসবার্গে (লেনিনগ্রাদ নামকরণের আগে অবশ্য এর নাম পেত্রোগাদও ছিলো) প্রথম আসেন ও জারের প্রাসাদে ঢোকেন, সেই নিয়ে একটা চমকপ্রদ কাহিনীর প্রচলন রয়েছে। বলা হয় - তাঁর অতিলৌকিক ক্ষমতার প্রমানস্বরূপ জার ও জারিনা কোন একটা কিছু করে দেখাতে বলেন তাকে। তখন রাসপুতিন বলেন তার কোন অতিলৌকিক ক্ষমতা নেই। তবে তিনি মানসিক শক্তি প্রয়োগে কখনো কিছু করতে পারেন। যাইহৌক সেই ঘটনাটি উল্লেখ করলাম না। তবে কিছু মানসিক ক্ষমতা তার বোধহয় ছিলো বলে বিভিন্ন তথ্যাদি পাওয়া যায়।
এখানে আপনার লেখায় খিলস্তি (Khystys) সম্প্রদায়কে খলেস্টি বলায় প্রথমে ধরতে একটু কষ্ট হয়েছিলো। খিলস্তিদের সাথে সময় কাটানোর বিষয়টি তার জীবন যাপন ও ব্যক্তিত্বে প্রভাব ফেলেছিলো বলে বলেন অনেকে। খিলস্তিরা প্রায় অক্টোবর বিপ্লব অব্দি সচল ছিলো সেখানে। এরকমও কথিত করা হয় যে - খিলস্তিদের অবাধ যৌনাচরণ রাসপুতিনের চিন্তায় ছাপ ফেলেছিলো বলেই তিনি জারের প্রাসাদে এসে সেই যথেচ্ছ যৌনাচারকে নিয়ে এসেছিলেন সেখানেও।
তার সংসর্গ শুধু মাত্র জারিনার সাথেই সীমাবদ্ধ ছিলো না। এমনকি নিকোলাস ও আলেকজান্দ্রার মেয়েদের সাথেও রয়েছে বলে সেইন্ট পিটসবার্গে রটনা ছিলো। বনিএম এর লিরিকে তাকে শুধু শুধুই "রাশার গ্রেট লাভ মেশিন" বলা হয় নাই....
তখন পিটসবার্গের অভিজাত রমণীদের অনেকেই (বিশেষ করে আমলাদের পত্নীরা) রাসপুতিনের সঙ্গের জন্য উন্মুখ ছিলেন। তাদের সাথেও চলেছে রাসপুতিনের অবাধ যৌনাচার।
রাসপুতিনের কোন অলৌকিক ক্ষমতা ছিলো কিনা সেটা অবশ্য সুস্পষ্টভাবে প্রমানিত নয়। নাকি তিনি সৌভাগ্যবান ছিলেন, বা বারবারই ভাগ্যের সহায়তা পেয়ে এসেছিন কিনা মৃত্যুর আগ পর্যন্ত জানিনা। তবে তাকে মৃত্যুর সময় সেই কেক আর মদ এ সাধারন বিষ মেশানো হয়নি, সেটাতে মেশানো হয়েছিলো পটাশিয়াম সায়োনাইড।
এই জিনিস খেয়ে যদি কেউ প্রায় সারভাইভ করে ফেলেন এবং তার দেহে বিষক্রিয়া ততোটা কার্যকরী না হয়...ফলে পরে তাকে পিস্তল দিয়ে গুলি করে তারপরে মারা হয় - এরকম একজন লোকের কিছু না কিছু ক্ষমতা তো ছিলোই।
রাসপুতিন তখন বেঁচে গেলে রাশিয়ার ইতিহাসের গতিপ্রকৃতিও হয়তো বদলে যাবার আশংকা বা সম্ভাবনা তৈরী হতো...
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪০
ইমন জুবায়ের বলেছেন:
রাসপুতিন তখন বেঁচে গেলে রাশিয়ার ইতিহাসের গতিপ্রকৃতিও হয়তো বদলে যাবার আশংকা বা সম্ভাবনা তৈরী হতো...
৩০|
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২২
আন্দালীব বলেছেন: তাড়াহুড়োয় লিখতে গিয়ে কিছু ভুল চোখে পড়ছে উপরে- স্যরি।
সঠিক বানানটি Khlysts হবে।
>এরকমও কথিত করা হয় যে = "এরকমও কথিক আছে যে" পড়তে হবে।
৩১|
২৯ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৭
'লেনিন' বলেছেন: রাসপুতিন তখন বেঁচে গেলে রাশিয়ার ইতিহাসের গতিপ্রকৃতিও হয়তো বদলে যাবার আশংকা বা সম্ভাবনা তৈরী হতো...
আসলে আমরা মানবকে মহামানবে রূপান্তরিত করি স্তূতিতে ভরে পূজা শুরু করে। পীর মজিদ কতৈনা কেরামতি'র মানুষ ছিলেন। সর্পিল অনুভূতির কারণে জমিদারের পত্নিকে তালাক দিতে বাধ্য করেন।
সুতরাং তোমরা নাফরমানি করিও না। হলিও হতি পারে রাসপুতিন ম্যালা বুজুর্গ নোক ছ্যালেন।
২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:০০
ইমন জুবায়ের বলেছেন: রাসপুতিন ম্যালা বুজুর্গ নোক ছ্যালেন ???????
৩২|
২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪০
তর্পন বলেছেন: আজিজ মোহাম্মদ ভাই বোধ হয় এই লোকটাকেই ফলো করে...
বনিএমের গানটির ব্যাখ্যার জন্য ধন্যবাদ।..
২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৪
ইমন জুবায়ের বলেছেন: শুধু আজিজ মোহাম্মদ ভাই কেন-রাসপুতিনের মতো আরও অনেকেই আছে যে কোনও সমাজে। অবশ্য হিট হয় খুব কমই।
৩৩|
০৪ ঠা মে, ২০০৯ বিকাল ৪:১০
কানা বাবা বলেছেন:
জোন্স সায়েপ্ ঠিকই ধোর্চেন, হিরুডিন এবং অ্যাস্পিরিন দুই-ই ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়; কমায় না...
কেউ কেউ কয় পুতিন ভায়া নাকি অ্যালেক্সেইরে হিপ্নোটাইজ কৈরা ব্লিডিং থামাইচিলো; সাইকিক হিলিং না কি জানি কয় এইডারে...
আলেক্সেইয়ের চার বইনের গভর্নেস (আয়া?) রাসপুতিনের বিরুদ্দে ওভিজুগ কোর্চিলো যে হ্যায় নাকি রাইত-বিরাইতে গ্র্যান্ড ডাচেসগোর প্রাইভেসি নষ্টো করে, জাবরাইয়া ধৈরা 'আদর' করে ইত্যাদি ইত্যাদি...
মাগার এই কতা কওনের পরে বেচারি চাক্রি হারায়... হেই আয়া-ই (সম্ভবত খেইপ্পা গিয়া) পরবর্তীতে রাসপুতিনরে Khlyst কৈচিলো...
রাসপুটিনের মাইয়া কিন্তুক বাপেরে Khlyst কওনের পের্তিবাদ কোর্চিলো... হ্যায় তার ল্যাকায় কৈচে যে তার বাপ Khlyst নিয়োম-কানুন সম্পক্কে জান্তে আগ্রহী আচিলো মাগার শ্যাষম্যাশ Khlyst 'ফের্কায়' দাখিল হন্নাই...
তাচারা পুতিন ভায়ার ওনুসারিরাও কিন্তুক তারে 'পবিত্র আত্মাবিশিষ্ট একজন ভ্রাম্যমান শিক্ষক' তথা Staret বৈলা চিত্রিতো কোর্তে চায়... জেই ফের্কাডা কিনা আবার পুরাপরিই অর্থোডক্স...
জাই হৌক্, ল্যাকায় পিলাচ্...
০৫ ই মে, ২০০৯ ভোর ৫:০৮
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৩৪|
১২ ই মে, ২০০৯ সকাল ১০:২৬
মনজু মজুমদার বলেছেন: আপনার এই লেখাগুলো আমার খুব প্রিয়! শুভ কামনা থাকলো!
১২ ই মে, ২০০৯ সকাল ১০:২৮
ইমন জুবায়ের বলেছেন: অনেক শুভেচ্ছা রইল।
৩৫|
১৯ শে মে, ২০০৯ দুপুর ১:০৭
ব্ল্যাক মামবা বলেছেন: সুন্দর পোষ্ট +
১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:০৪
ইমন জুবায়ের বলেছেন: : অনেক শুভেচ্ছা রইল।
৩৬|
০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪০
একজন সুখীমানুষ বলেছেন: ভালো লাগ্লো
০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫২
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৩৭|
০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২১
টুকুনজিল বলেছেন: প্রিয়তে গেল।
০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
ইমন জুবায়ের বলেছেন: ওকে।
৩৮|
০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
ত্রিভুজ বলেছেন: বনি এম এর গানটা অনেকদিন আগে শুনেছিলাম... হার্ডডিক্সের কোন এক কোনায় খুঁজলে হয়তো এখনো পাওয়া যাবে। আর রাসপুটিনের বিষয়ে একসময় পড়েছিলাম। এখনকার তথ্যগুলোর সাথে সেগুলোর মিল পাচ্ছি না। কোনটা ভুল কে জানে.. তবে আপনার একটা লাইনে ভুল আছে। আপনি বলেছেন-
"জোঁকের লালায় থাকে হিরুদিন; যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। "
ঘটনাটা উলটো হয়। জোঁকের কামড়ের পর রক্ত ঝড়তে থাকে ...কারণ সেটা জমাট বাঁধতে পারে না। কোনদিন জোঁকের কামড় খেলে বুঝতে পারবেন বিষয়টা..
০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
ইমন জুবায়ের বলেছেন: "জোঁকের লালায় থাকে হিরুদিন; যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। "
আমিও ঠিক জানি না। তথ্যটা পেয়েছি ইন্টারনেটে।
৩৯|
১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
রিফাত হোসেন বলেছেন: +
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩০
আমিই রূপক বলেছেন: ঘটনাসমূহ কল্পণাপ্রসূত মনে হইতেছে।