| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন জুবায়ের
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
সেদিন সন্ধ্যায় সহসাই মেঘ জমে উঠল আকাশে । সারাদিন খটখটে রোদ ছিল। আষাঢ় মাস চলছে। আষাঢ় দিন মানেই যে অবিশ্রান্ত মেঘবৃষ্টিপাত এমন কোনও কথা তো নেই। তবে সেদিন সন্ধ্যায় মেঘ জমতে শুরু করল আকাশে । প্রকৃতই যেন "শ্রাবণসন্ধ্যা" হয়ে উঠল সন্ধ্যেটা। অনিবার্যভাবেই রবীন্দ্রনাথের সেই গান মনে পড়ে গেল: তুমি সন্ধ্যারও মেঘমালা তুমি আমারও সাধেরও সাধনা। বোঝাই যায়- ঈশ্বরকে নয়-প্রেয়সী কে উদ্দেশ করে বলছেন কবি। তারপর ভেবে দেখলাম: সন্ধেবেলার মেঘ কি খুব ভালো উপমা? তখন শ্রাবণসন্ধ্যা। জানালার দিকে মুখ ফিরিয়ে বসে রয়েছি। ভাবলাম: সন্ধেবেলার মেঘ খুব ভালো উপমা নয়। কেমন ঘোরসংশয় জড়ানো। জ্যোস্নার আলোর মতন নয়। ‘তুমি সন্ধ্যারও মেঘমালা তুমি আমারও সাধেরও সাধনা’-এই গানের কথাগুলির ভিতরে ঢুকে একটা লাইনে গিয়ে দারুনই হোঁট খেলাম ...জার্মান কবি হাইনের একটি কবিতার কথা মনে পড়ে গেল আমার।
গান
তুমি সন্ধ্যারও মেঘমালা তুমি আমারও সাধেরও সাধনা
মম শূন্যগগনবিহারীআমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা
তুমি আমারি তুমি আমারি মম অসীমগননবিহারী
মম হৃদয়রক্তরাগে তব চরণও দিয়েছি রাঙিয়া
ঐ সন্ধ্যাস্বপনবিহারী
তব অধরও এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া
তুমি আমারি তুমি আমারি মম বিজনজীবনবিহারী
মম মোহেরও স্বপ্ননও অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়ে
ঐ মুগ্ধ নয়নবিহারী
মম সংগীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি তুমি আমারি মম জীবনমরণবিহারী
রবীন্দ্রনাথ
বয়ান
এ গানের লাইন বাই লাইন বয়ানের দরকার নেই। সবই বোঝা যাচ্ছে। কেবল, একটি লাইন বাদে-
তব অধরও এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া
বড় মারাত্মক লাইন। (চরণ বলা উচিত, লাইন বলছি।) প্রেয়সীর এত এত প্রশংসা করে হঠাৎ এমন কথা কেন? তখন আমি বলছিলাম: ‘তুমি সন্ধ্যারও মেঘমালা তুমি আমারও সাধেরও সাধনা’-এই গানের ভিতরে ঢুকে একটা লাইনে দারুনই হোঁট খেলাম ...জার্মান কবি হাইনের একটি কবিতার কথা মনে পড়ে গেল আমার।
হাইনে
কোন্ কবিতা?
I don’t believe in Heaven,
Whose peace the preacher cites:
I only trust your eyes now,
They’re my heavenly lights.
I don’t believe in God above,
Who gets the preacher’s nod:
I only trust your heart now,
And have no other god.
I don’t believe in Devils,
In hell or hell’s black art:
I only trust your eyes now,
And your devil’s heart.
এখানেও একই কৌশল। প্রেয়সীর এত এত প্রশংসা করে শেষ লাইনে হঠাৎ এমন কথা কেন?
রবীন্দ্রনাথ যেমন বললেন:
তব অধরও এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া
আর হাইনে বললেন,
I don’t believe in Devils,
In hell or hell’s black art:
I only trust your eyes now,
And your devil’s heart.
তব অধরও এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া
এই কথার কি মানে?
তখন আমি বলছিলাম: সন্ধেবেলার মেঘ কি খুব ভালো উপমা? তখন শ্রাবণসন্ধ্যা। না। সন্ধেবেলার মেঘ খুব ভালো উপমা নয়। কেমন ঘোর সংশয় জড়ানো ...
হাইনে নিয়ে মাথা ঘামাব না আজ। শুধু একটা প্রশ্ন তুলব-
তুমি আমারি তুমি আমারি মম অসীমগননবিহারী
তুমি আমারি তুমি আমারি মম বিজনজীবনবিহারী
তুমি আমারি তুমি আমারি মম জীবনমরণবিহারী
এমন সব বিস্ময়কর প্রতিতুলনা করে রবীন্দ্রনাথ কেন বললেন-
তব অধরও এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া ...
গানের লিঙ্ক
Click This Link
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৩৫
ইমন জুবায়ের বলেছেন: তাই? তো জাতীয় সঙ্গীতও কম না ...তালে সুরে কথায়; পৃথিবীর শ্রেষ্ট ...অন্যেরা স্বীকার করবে কি না বলতে পারি না ...না করুক ...গিটার নিয়ে মাঝেমাঝে জমে ওঠে রবীন্দ্রনাথের গান ...তবে "মন মোর মেঘের সঙ্গী" -এই গানটার সময় গিটারের কর্ড ওলোটপালোট হয়ে যায় ...
২|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৩৮
জটিল বলেছেন: রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে আসলেও কিছু বলার নেই , আচ্ছা তার আই কিউ স্কোর কত হতে পারে !!
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৪১
ইমন জুবায়ের বলেছেন: দারুন প্রশ্ন। হাইয়েস্ট। মানে, হাইয়েস্ট। বলতে যা বোঝায় ...
৩|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৪৬
সোহানা মাহবুব বলেছেন: গানটিতে জীবন-মরণ,সুখ-দুখ,সুধা-বিষ এই বিপরীত শব্দযুগলের দেখা মেলে।
তব অধরও এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া
আমার মনে হয় কবির মন সুখ-দুখের রঙে প্রেয়সীর যে অধরকে এঁকেছে,সেই অধরে হয়তো কবি কখনও পেয়েছেন সুধার খোঁজ,কখনও গরলের ।
রবীন্দ্রনাথ খুব মিস্টিক। বোঝা খুব দুরূহ..........হাইনের মতোই।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৫০
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ। রবীন্দ্রনাথ খুবই মিস্টিক। প্রেয়সীর অধরে কবি কখনও পেয়েছেন সুধার খোঁজ,কখনও গরলের । আমার খটকা এখানেই।
তুমি আমারি তুমি আমারি মম অসীমগননবিহারী
তুমি আমারি তুমি আমারি মম বিজনজীবনবিহারী
তুমি আমারি তুমি আমারি মম জীবনমরণবিহারী
এমন সব বিস্ময়কর প্রতিতুলনা করে রবীন্দ্রনাথ কেন বললেন-
তব অধরও এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া ...
আশ্চর্য! হাইনেও ...
৪|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৫৬
নাজনীন খলিল বলেছেন:
লিংকের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৫৫
ইমন জুবায়ের বলেছেন: শুভেচ্ছা।
৫|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৯:০১
সোহানা মাহবুব বলেছেন: রবীন্দ্রনাথের কাব্যে একজন জীবন দেবতা ছিলেন......যে কিনা কবিকে কখনো ধরা দিয়েছেন,কখনো দেননি।কবির ঐ জীবনদেবতা -সত্তাটি খুব মিস্টিক।
কখনও মনে হয় তিনি দেবতা,আবার কখনো মনে হয় দেবী: 'আর কতদূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী'.......
যে জীবনদেবতা (কখনও কখনও তাঁকে কাব্যলক্ষ্মীও বলা হয়) কবির সাথে আজীবন এমন লুকোচুরির খেলায় মেতেছে,তাঁর কাছ থেকে কবি কখনও পাবেন সুধা ,কখনও বিষময় যন্ত্রণা-সেটাই খুব স্বাভাবিক। কবি তাই হয়তো তাঁকে এমন সুধা-গরলের রঙে আঁকতে চেয়েছেন!!!
তবু কবির মনের কথা একমাত্র কবিই বলতে পারেন।
আমরা কোন ছার বলুন!!!
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৫৬
ইমন জুবায়ের বলেছেন: কথা আসলে সেটাই।
৬|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:০১
সহেলী বলেছেন: এক একবার কি সব প্রত্নতত্ত নিয়ে লেখেন খটমট !
এটা কেমন মন ভোলানো ! অনেক ধন্যবাদ ।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩৩
ইমন জুবায়ের বলেছেন: মন ভরল তাহলে?
৭|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:০৫
এফ বলেছেন:
আহা মরি মরি !
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩৩
ইমন জুবায়ের বলেছেন: তাই?
৮|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:১২
প্রণব আচার্য্য বলেছেন: ++
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩২
ইমন জুবায়ের বলেছেন: শুভেচ্ছা। কবি।
৯|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:১৯
দীপান্বিতা বলেছেন: আপনার হেডিং দেখেই আমি গুনগুন শুরু করে দিলাম.....![]()
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩২
ইমন জুবায়ের বলেছেন: গানের গলা আছে তা হলে?
১০|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:২৭
আরিফুর রহমান বলেছেন: এই ভেদ কেমনে বুঝি
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩১
ইমন জুবায়ের বলেছেন: কথা তো সেটাই ভ্রাতা।
১১|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৫১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হাইনের কবিতাটা এখানেই কার একটা পোস্টে পড়েছিলাম (আপনারই নাকি? ভুলে গেছি)। তারপর থেকে বার বার মাঝে মাঝেই ভাবতাম। তারপরে মনে হলো এটা আসলে মানুষের চিরন্তন সত্ত্বার প্রকাশ। মানুষ একইসাথে জেকিল আর হাইডের মন পুষে রাখে। আরাধ্য কাউকে গলা টিপে ধরতে পারে। প্রবল প্রেমের মধ্যে থেকেও স্যাডিস্টের মত কষ্ট দিতে পারে। এগুলো যদিও বিরল, স্বাভাবিক নয়, তারপরেও হাইনে বা রবীন্দ্রনাথের কাছে সেটা প্রকাশ করাটা জরুরি মনে হয়েছিল। তাই এই কবিতা, তাই এমন গান!
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪
ইমন জুবায়ের বলেছেন: একমত। চমৎকার বলেছেন। ...এটা আসলে মানুষের চিরন্তন সত্ত্বার প্রকাশ। মানুষ একইসাথে জেকিল আর হাইডের মন পুষে রাখে। আরাধ্য কাউকে গলা টিপে ধরতে পারে। প্রবল প্রেমের মধ্যে থেকেও স্যাডিস্টের মত কষ্ট দিতে পারে।
শুভেচ্ছা।
১২|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪
আকাশ অম্বর বলেছেন:
____________________
গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি
তখন তারে চিনি আমি, তখন তারে জানি।।
____________________
ইমন ভাই, কেমন আছেন?
অনেক ধন্যবাদ।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৪৫
ইমন জুবায়ের বলেছেন: আছি মোটামুটি।
১৩|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬
দীপান্বিতা বলেছেন: হে...হে......:#>……সে তো আমার বাড়ির লোকই ঠিক বলবে…![]()
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৪৬
ইমন জুবায়ের বলেছেন: বাড়ির লোকে কি বলে সেটা এখান থেকেই বোঝা যায়।
১৪|
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:০১
পল্লী বাউল বলেছেন: প্রিয়তে নিলাম।
আপনাকে ঈর্ষা করার পরিমাণ দিন দিন বেড়েই চলছে। কোথা হতে যে এত কিছু পান !!
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:০৪
ইমন জুবায়ের বলেছেন: কি জানি কোত্থেকে পাই!
১৫|
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:০৭
মে ঘ দূ ত বলেছেন: আমার খুব খুব প্রিয় একটা গান।
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৮
ইমন জুবায়ের বলেছেন: বাঙালির প্রিয় গান।
১৬|
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত গান কোত্থেকে আসে?
খুব প্রিয় একটা গান...........সুন্দর বয়ান......।
ভালো লাগলো।
শুভেচ্ছা ইমন।
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৯
ইমন জুবায়ের বলেছেন: এত গান কোত্থেকে আসে?
নিরন্তর শুভেচ্ছ।
১৭|
০৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৪৮
ফেরদৌসী বলেছেন: আপনি খোলা এবং উচু প্রান্তরে বসে কখনো বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে দেখেছেন? পাহাড়ের উপরে বসে দেখার সৌভাগ্য হয়নি আমার।কিন্তু কুমিল্লার বৌদ্ধ বিহারের সবচেয়ে উচু জায়গায় পরপর কয়েকদিন বসে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে দেখেছিলাম।আমার এক কবি বন্ধু আছে,যার ধারণা হলো কিছু কিছু জিনিসের ছবি তুলতে নেই।তাতে করে সেই জিনিসের সৌন্দর্য নষ্ট হয়।কথাটা বোধহয় সত্য,কারণ আমি চাইলেই সেই সৌন্দর্যে ঢুকতে পারি,ছবি থাকলে বোধহয় তা কিছুটা হলেও বিনষ্ট হতো।
এত দূর যাওয়া যদি সময়সাপেক্ষ হয় তবে ঢাবি এফ রহমান হলের উল্টো দিকের মাঠে খোলা দিকে বসেও দেখতে পারেন।পরপর কফয়কদিন।
আমি নিশ্চিত আপনার রহস্যের জট খুলতে শুরু করবে,একই সাথে রহস্য জমতেও,
আগুন ধোঁয়া অলংকার মাখানো সে রহস্য রূপ......
বর্ণনা থাক,আপনি নিজে উপলদ্ধি করুন,সত্যি বলছি ঠকবেন না।
০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৪
ইমন জুবায়ের বলেছেন: খোলা এবং উচু প্রান্তরে বসে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে বহুবার দেখেছি ...
রহস্য কিছু থাক। সব জট নাই বা খুলল।
১৮|
০১ লা জুলাই, ২০১১ সকাল ৭:৫৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ভীষন প্রিয় একটা গান
০১ লা জুলাই, ২০১১ সকাল ৯:৩৪
ইমন জুবায়ের বলেছেন: বাঙালির প্রিয় গান।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৩০
জটিল বলেছেন: রবীন্দ্র সঙ্গীত গাইবার হাল্কা চেষ্টা করেছিলাম একসময় , জাতীয় সঙ্গীতেই সীমাবদ্ধ রইল