নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তির সন্ধানে অবিরাম ছুটে চলা ।

মুক্ত মানুষ,মুক্ত সমাজ, মুক্ত পৃথিবী । মুক্তিই জীবনের চূড়ান্ত লক্ষ্য ।

বেপরোয়া বেদুঈন

স্বপ্ন দেখতে ভালোবাসি; স্বপ্ন ভঙ্গ হলে দারুণ আহত হই - তবে দমে যাই না । আবার নতুন করে দেখতে শুরু করি । এভাবেই চলছে...

বেপরোয়া বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

মুমূর্ষু স্মৃতির কান্না

২১ শে মে, ২০১৪ সকাল ১০:৪৪

এক ফোটা সুনীল রৌদ্রের স্পর্শে

আমি জেগে উঠলাম;

এ কী ! আমার গায়ে লাল পাঞ্জাবিটা নেই কেন—

বাবার পকেট থেকে টাকা চুরি করে গত পহেলা বৈশাখে

যেটি সোনালি আমাকে গিফ্‌ট করেছিল;

ধূসর জিন্স প্যান্টটা কোথায় !

এ কী ! আমার সমস্ত শরীরে সবুজ ঘাস;

আমার রোমগুলি কোথায়

প্রেয়সীর তৃষ্ণার্ত ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠা রোমগুলি কোথায় !



আমি এক সবুজ মানব, সব বিস্ময় ঝেড়ে ফেলে

নগ্ন পায়ে হেঁটে চলিছি

সুনীল রৌদ্রের তীব্রতায় উত্তপ্ত রাস্তায়—

দু’ধারে অজস্র মুমূর্ষু স্মৃতির কান্না !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.