| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেপরোয়া বেদুঈন
স্বপ্ন দেখতে ভালোবাসি; স্বপ্ন ভঙ্গ হলে দারুণ আহত হই - তবে দমে যাই না । আবার নতুন করে দেখতে শুরু করি । এভাবেই চলছে...
গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ এখন ব্রাজিলে । চলছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের নক-আউট পর্ব ।
আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে এবারের ওয়ার্ল্ডকাপের আরেকটি জমজমাট লড়াই । পাওয়ার, গতিময় ও টোটাল ফুটবলের ধারক নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে মেক্সিকো । শক্তি ও সামর্থ্যে কেউ কারো থেকে কম নয় । নেদারল্যান্ডসের যেমন আছে রোবেন, ফন পার্সির গতিময় কুশলী স্ট্রাইকার, মেক্সিকোর আছে অভিজ্ঞ ডিফেন্ডার রাফায়েল মার্কেজ ও ‘চিনের প্রাচীর’ খ্যাত গোলকিপার ওচোয়া । ফলে রোবেন- ফনপার্সিদের যে আজ মেক্সিকোর জালে বল পাঠাতে অনেক ঘাম ঝরাতে হবে— এ কথা বলার অপেক্ষা রাখে না ।
প্রথম ম্যাচে তারকাখচিত স্পেনকে ৫-১ কে উড়িয়ে দিয়ে নেদারল্যান্ডস এবার জানান দিয়ে দিয়েছে যে, গতবার শিরোপার খুব কাছে গিয়ে হাতছাড়া হলেও এবার সেটাকে চাইয়ে চাই । সবুজ মাঠে দাঁড়িয়ে সোনালি ট্রফিটাকে উঁচিয়ে ধরার স্বপ্নে বিভোর পুরো টিম । রোবেন, স্নেইডার, দে জং, ফন পার্সিরা সে স্বপ্ন পূরণে দুর্বার গতিতেই এগিয়ে চলছে ।
অন্যদিকে মেক্সিকোও ছেড়ে কথা বলবে না । গ্রুপপর্বে অপরাজিত ছিল তারা । দলে রয়েছে ডস-সান্তোস, হ্যাভিয়ের হার্নান্দেজের মত প্রতিভাবান তরুণ স্ট্রাইকার । আজ যদি তারা নেদারল্যান্ডসের বিদায়-ঘন্টা বাজিয়ে দেয় ; অবাক হবে না ফুটবল-বিশ্ব ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৪ রাত ৮:০৬
মেকগাইভার বলেছেন: আপনার সাথে একমত হতে পারলামনা। স্ট্রং এটাক আর স্ট্রং ডিফেন্ড সমান জিনিশ নয়। ফুটবলে স্ট্রং এটাক একটি স্ট্রং ডিফেন্ড থেকে দশ গুন বেশি কাজের।
এবারের ওয়ার্ল্ডকাপের সবচাইতে স্ট্রং এটাক নেদারল্যান্ডরই আছে। রবেন পোলাটা খুবি খতরনাক। এই পর্যন্ত তাকেই বেস্ট প্লেয়ারের খেতাব দেয়া হচ্ছে।
আজকে নেদারল্যান্ড জিতবে সহজেই। আর কোয়ার্টার ফাইনালে খেলবে কোস্টা রিকার সাথে। সেমি ফাইনাল হবে নেদারল্যান্ড - আর্জেন্টিনা।