| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেপরোয়া বেদুঈন
স্বপ্ন দেখতে ভালোবাসি; স্বপ্ন ভঙ্গ হলে দারুণ আহত হই - তবে দমে যাই না । আবার নতুন করে দেখতে শুরু করি । এভাবেই চলছে...
‘স্বাধীনতা’-কে অভিশপ্ত মাটিতে চিরতরে পুতে ফেলতে
কামান হাতে গর্জে উঠেছে সাম্রাজ্যবাদী দানব—
ধ্বংসস্তূপের পাশে বুলেটবিদ্ধ রক্তাক্ত শিশু
ঘুমিয়ে পড়েছে অন্তহীন আঁধারের কোলে;
আলোর পিপাসা বুকে চেপে আর কোনদিন জাগবে না
ধর্ষিতা মায়ের বুকে আর কোনদিন মাথা রাখবে না
পূর্ব দিগন্তে দৃষ্টি মেলে মুক্তির লাল সূর্যকে
'মামা' 'মামা' বলে আর কোনদিন ডাকবে না ।
©somewhere in net ltd.