| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বখাটেপনা যৌন উস্কানী একটি সামাজিক ব্যাধি।
সমাজ থেকে বখাটেপনা দূর করতে হলে সারা দেশব্যাপী পাড়া মহল্লার গ্রাম গঞ্জে সামাজিক আন্দোলন ছড়িয়ে দেয়া একান্ত প্রয়োজন। স্থানীয়ভাবে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারগণের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় স্কুল ছাত্রীসহ সকল পেশায় নিয়োজিত মেয়েদের নিরাপদ চলাফেরার অধিকার প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব। শহরে বন্দরে গ্রামে গঞ্জে এ ধরনের অসংখ্য বেকার যুবক আছে, যারা হয়ত মাঝে মধ্যে নেশা করে কিন্তু তারাও তাদের মা বোনের ইজ্জত সম্মান বুঝে। এ সমস্থ বেকার শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত যুবকরা একটু সচেতন হয়ে স্কুল কলেজে অধ্যারনরত ছাত্রী বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের রাস্তাঘটে চলাচলরত অবস্থায় কারা তাদের সাথে ইভটিজিং/ ইয়ার্কি বা বখাটেপনা মূলক কথাবার্তা বলে বা উত্ত্যক্ত করে সে ব্যাপারে পাড়া মহল্লার যুবক মুরুবিব সবাইকে দিয়ে নজরদারী করতে হবে। অনেক ঘটনার নেপথ্যে দেখা যায়, প্রভাবশালী পরিবারের লোকেরা কোন না কোন রাজনৈতিক দলের সাথে জড়িত, তাদের পরিবারের বখাটে দুষ্ট ইতর ছেলের অপকর্মের বিরুদ্ধে ভয়ে অনেকে কথা বলে না। গরীব নিরীহ পরিবারের কোন ছেলেই সামাজিক অপরাধ করতে সাহস পায়না। তাই ইভ টিজিং বা বখাটেপনা মোকাবিলা করতে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শপথ নিলে হবে না, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা দরকার। আর তা না হলে আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হবেনা। একটি কথা মনে রাখা দরকার, শুধু শুধু মামলা করে আর মামলা দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব হয়না। পুলিশ যদি শুধু শুধু মামলা দিয়ে চায় সমাজে শান্তি ও নিরাপত্তা বিধান করতে। তা হলে সমাজ অপদস্থই হবে বেশী। সামাজিক শান্তি আসবে কম। আমাদের দেশে কিছু কিছু বোদ্ধাব্যক্তি আছেন, তারা নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের কেমনে মামলাবাজীতে জড়িয়ে নাস্তনাবুদ করবে। সে ব্যাপারেই সব সময় দুষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে।
**
এই ইভটিজিং এর পিছনে রয়েছে, ভিলেজ পলিটিশিয়ান দুষ্টচক্রের পরোক্ষ মদত। এর কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ হলো, অমুকের মেয়ে যেন উচ্চ শিক্ষিত বা শিক্ষিত হতে না পারে।
**দ্বিতীয় যে সব বখাটেদের তারা ইন্ধন জোগায়। বখাটে পরিবারগুলোকে মামলা ও হামলার শিকার করে রাস্তায় নামিয়ে দেয়াও তাদের আরেকটি উদ্দেশ্য। এতে করে জায়গা জমি বিষয় সম্পত্তি সব শেষ হতে যায়। আর মধ্যখানে তারা থানা পুলিশ ও আদালতের দালালী করে নিজের পকেট ভারী করে। আর তাদের গডফাদারদের দিয়ে উভয় পক্ষে জায়গা জমি কিনিয়ে নেয়। *আমাদের সমাজ ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার যে রাস্তায় বসেছে সে জন্য কারা দায়ী?
মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের সমাজ ব্যবস্থার দিকে নজর দিন। ইভটিজিং বা বখাটেপনাসহ সকল সামাজিক অনিয়ম দূর হবে। জাতি হবে সু-সভ্য।
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
েবসামাজিক বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩
আশিকুর রহমান অমিত বলেছেন: নারী নির্যাতন বন্ধের সামাজিক আন্দোলনের অন্যতম বড় দিক হোক পারিবারিক শিক্ষা। পরিবার হতে না শিখতে পারলে নারী নির্যাতনকারীর সংখ্যা বেড়েই চলবে।