নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়ম ভাঙা হয় গড়ার জন্যে...

আমার কোনো গন্তব্য নেই । পরিব্রাজকদের কখনো গন্তব্য থাকার কথা না...

একজন পরিব্রাজক

ধারণার বাইরে যা আছে । যা কিছুই আপেক্ষিক । আমি সেসব ই খুজি...

একজন পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

এক সময়ের পরে এক দিন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭

মনোরথ বেয়ে নেমে আসে
সুখের মতো বরফ গলা পানির মতো
চোখের জল, বুঝি চোখের ভেতরেই বরফ হয়ে আছে ।
তোমার উষ্ণতা ছাড়া ওটা গলবেনা ।
আমার উষ্ণতা শীতল হয়ে আছে ।

বেদনার নীল কাব্য সারারাত জুড়ে,
জ্যোৎস্না কুড়াই নিশাচরের বেশে ।
প্রখর সূর্য তাপে, ছেঁড়া চিঠি ম্লান,
ধূসর ছায়া আত্নার বন্ধনে বাঁধা ।
অন্ধপেঁচার রাতভর ডাকাডাকি
শিকারের খোঁজ নেই ।
ভাঁঙা চাঁদ শহরে এসে আমার গল্প বলে ।

পিছুটান থেমে গেছে সময়ে,
চিকন সুতোর টানে সম্পর্ক বেধেছি ।
পচা সুতো । বাধবার আগেই ছিড়ে গেছে ।
দেখো কেমন মলিন হয়ে আছি ।
বাতাসের শো শো শব্দ শুধু কানে বাজে
বড্ড নিশ্চুপ হয়ে আছি ।
এ পুকুরে এখন ঢিল ছুড়লেও ঢেউ তোলেনা ।
কবিতার বইয়ের পাতা ওল্টানো বড্ড বিরক্তিকর ।
সময় গেলো? ঘড়ি দেখি ।
রাত্রি বুঝি অনেক হলো এবার ।
হায়! সময়ও বিশ্বাসঘাতক হয়েছে,
ফুরোতে চায়না ।
যন্ত্রণা গুলো এতো কষ্টের কেনো কে জানে!

মরিবার সাধ জাগে বারে বারে,
খুব মরিবার সাধ জাগে ।
জীবন কষ্ট দেয়, আত্না কষ্ট দেয়, বেঁচে থাকা কষ্ট দেয় ।
মহাশূন্য বলে কিছু নেই ।
যদি থাকে আমায় কিছু দিয়ে যাও
আমি একটু কষ্ট ছাড়া শূন্যে বাঁচি ।।

©একজন পরিব্রাজক

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৮

উধাও ভাবুক বলেছেন: আমি একটু কষ্ট ছাড়া শূন্যে বাঁচি ।।
ধারণার বাইরে , আপেক্ষিক...

শুভকামনা রইল।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । :)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা ++

শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.