| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই বলে রাখছি আমরা বংশগতভাবে আওয়ামিলীগ পণ্থি। (সরাসরি ব্লাড রিলেটেড এমপিসহ নানা মানের নেতা রয়েছেন আমার বংশে) কিন্তু রাজনীতি আমার একদম ভাল লাগেনা কারন এখন রাজনিতী শব্দটাতে নীতি ব্যাপারটা মারাত্মকভাবে অনুপস্থিত। ভাল না লাগলেও রাজনীতি আমার রক্তে মিশে আছে। আমি রাজনীতি নিয়ে কথা বলতে না চাইলেও পারিনা। দুপুরবেলাতে বসে টেলিভিশনে একটা (কলকাতার) অনুষ্ঠান দেখছিলাম। বউ হাত থেকে রিমোটটি ছোঁ মেরে নিয়ে গেল স্বদেশী খবর শুনবে বলে। একটা বাংলা চেনেল খোলতেই দেখলাম পুলিশ আর মানুষে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধাদের বিপক্ষে অবস্থানকারীগণ হরতাল করছেন আদালতের রায়ের বিরোদ্ধে অথবা সরকারের বিরোদ্ধে কিংবা রাজাকারদের পক্ষে।
আমার বউয়ের রক্তে আওয়ামিলীগ বিষয়টা আমার চেয়ে সামান্য হলেও বেশি আছে। কারন ভদ্র মহিলা একজন গর্বিত মুক্তিযুদ্ধার মেয়ে। যদিও মুক্তিযুদ্ধা কোঠা এখনো তাকে একটা চাকরী দিতে পারেনি, তাতে কি? তার ভাই ইউনিয় ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক হয়েও তিন লাখ টাকা কোন একজনকে উপহার দিয়ে স্বাস্থ্য সহকারী হিসাবে একটা চাকরী পেয়েছেন।
কিসব বলতে শুরু করলাম। এটা আমার একটা সমস্যা। একটা বলতে গিয়ে অন্যটা বলে ফেলি। হ্যা যা বলছিলাম। টিভি দেখতে দেখতে বউ বাংলাদেশের রাজাকার মসাইদেরকে উদ্দেশ্য করে কিসব জানি বলছিলেন। তাই শোনে আমি বললাম
- আচ্ছা বলতো আমাদের দলে (বাংলাদেশ আওয়ামিলীগে) কি কোন রাজাকার নেই?
-কথা শোনে বউ যা
- সরি ভাই বউ এদিকে আসছে, আজ আর না।
©somewhere in net ltd.