| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমার এইবারের পোস্ট সেই সকল ভৌতিক মুভি নিয়ে যেগুলো আমার ব্যক্তিগত পছন্দ। এই পোস্টটি একটি ধারাবাহিক পোস্ট যেখানে প্রতি পর্বে আমি একটি করে হরর মুভি নিয়ে একটি সংক্ষিপ্ত বর্ননা, তার রিভিউ, আই এম ডি বি রেটিং নিয়ে আলোচনা করব।
দ্যা এক্সরসিস্ট
আমার ব্যক্তিগত হরর মুভির তালিকায় যে মুভিটি সর্ব প্রথম স্থানটি দখল করে আছে তা হচ্ছে উইলিয়াম ফ্রায়েড কিং পরিচালিত বিখ্যাত মুভি দ্যা এক্সরসিস্ট। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি শুধু দর্শক হৃদয় ই জয় করেনি, জয় করেছিল গোটা চলচ্চিত্র সমালোচকের হৃদয়। মুভিটিইর আই এম ডি বি রেটিং ৮.১; মোট দু-টি ক্যাটাগরিতে অস্কার সহ ছবিটি জিতে নিয়েছিলো মোট ২৯ টি পুরস্কার।
এই মুভিটি উইলিয়াম পিটার ব্ল্যাটি রচিত দ্যা এক্সরসিস্ট
নামেরই একটি উপন্যাস অবলম্বনে তৈরী করা হয়েছিল যেটি ১৯৪৯ সালে একজন আমেরিকান রোনাল্ড ডো এর সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে অনুপ্রানিত ছিলো।
ছবির প্লট শুরু হয় উত্তর ইরাকে যেখানে প্রিস্ট এবং প্রত্নতত্ত্ববিদ ফাদার মেরিন পূরাকীর্তি খনন করতে গিয়ে চিহ্ন সম্বলিতি একটি পাথর খন্ড পান যেই চিহ্নটি ছিলো পাযুযু নামের এক অপশক্তির যেটিকে তিনি বহু আগে পরাজিত করেছিলেন। পরে ফাদার মেরিন বুঝতে পারেন যে সেই শক্তি টি
প্রতিশোধ নিতে পুনরায় আবির্ভূত হয়েছে।
অন্যদিকে আমেরিকায় ওয়াশিংটন ডি সি তে আর একজন প্রিস্ট ফাদার ডেমিয়েন যিনি অনেক চেষ্টার পরও তার অসুস্থ মা'কে বাচাতে ব্যার্থ হয়ে ঈশ্বরে বিশ্বাস হারাণ।
এদিকে ক্রিস্টিন ম্যাকনিল নামক একজন চলচ্চিত্র অভিনেত্রি তার মেয়ে রিগান এর আকস্মিক অসুস্থতা নিয়ে চিন্তিত হয়ে পরেন যখন সকল ডাক্তার তার রোগ ধরতে ব্যর্থ হন। কিন্তু ম্যাকলিন বুঝতে পারেন যে তার মেয়ে কোনো অশুভ সত্ত্বা দ্বারা আক্রান্ত। তাই তিনি ফাদার ডেমিয়েন এর স্মরণাপন্ন হন। ফাদার ডেমিয়েন ফাদার মেরিনকে বিষয়টি সম্পর্কে অবহিত করলে ফাদার মেরিন বুঝতে পারেন যে এটি সেই পাযুযু যা প্রতিশোধ নিতে রিগানের দেহে আশ্রয় নিয়েছে। অবশেষে ফাদার মেরিন এবং ফাদার ডেমিয়েন একত্রিত হয়ে সেই ভয়ংকর অশুভ শক্তিকে দূর করার নিয়ম রীতি শুরু করেন যাকে এক্সরসিসম বলে এবং শেষ পর্যন্ত কি ঘটে তা দেখার জন্য সবাইকে অসাধারণ এই মুভি টি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
ছবিটিতে অভিনয় করেছেন জ্যাসন মিলনার, লি জে কব, এলেন বার্স্টিন, লিন্ডা ব্লেয়ার এর মত অসাধারণ অভিনেতা অভিনেত্রী।
পোস্টটি http://www.bhooterblog.com থেকে সংগৃহিত।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
Nadim820 বলেছেন:
