নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিনিয়ত খুজি জীবনের মানে

ভালবেসেছিলাম আমি অতীব সুন্দরী এক ডাইনীকে

ক্লা্ন্ত পথিক

সাধারণ আমি একজন।আজকের এই ডিজিটাল যুগে আমি নিতান্তই এনালগ কেও একজন

ক্লা্ন্ত পথিক › বিস্তারিত পোস্টঃ

৭১ দেখিনি কিন্তু রাজাকার হওয়া দেখছি ২০১৩ তে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

আমি একজন সাধারণ বাংলাদেশী। এই দেশ স্বাধীন হয়েছে ৭১এ।আমি সেই স্বাধিনতা দেখিনি।শুনেছি মুক্তিযোদ্ধা আর রাজাকার এর গল্প। রাজাকার ছিল পশু সম্প্রদায়ের প্রতিনিধি।গোলাম আজম,নিজামি,মুজাহিদ এরাই রাজাকার এর প্রতিনিধি।এদের বিচার চলছে।



কথা বিচার নিয়ে না,কথা হল মানুসের বিচার বুদ্ধি নিয়ে।আমার আশপাশে কিছু মানুষ আছে যারা নিজেদের জ্ঞানী বলিয়া জাহির করে,আর আমাকে বলে আমি বুঝিনা,হতেও পারে।



এই সম্প্রদায় দেখছি অনেকেই আছে এখন দেশে। দেশে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে যখন পুরা দেশ উত্তাল এরা বলে আমরা নাকি বুঝিনা।তাই প্রজম্ন চত্বরে যাই।এই দাবি নাকি সাধারণ মানুষের না,তাহলে কার????????



আমি রাজনীতি বুঝিনা। যখন দেখলাম শাহবাগ মোড়ে মানুষ যাচ্ছে কাদের এর ফাঁসির দাবিতে আমিও গেলাম।কারন ওরা যে আমার কথাই বলছে।



কিন্তু না ওরা বলে এটা দলের কাজ। কোন একটা দল নাকি ঈএর পিছনে, ওই দলের সমর্থকরাই নাকি এসব করছে।আমি মানলাম না,উনারা কহিলেন আমি বুজবনা।আমি বললাম সারা দেশের মানুষ কি সবাই বোকা??????এই আগুনে দেশ জ্বলছে,তবে কি ৬৪ জেলার সব আহাম্মক????



উনারা কহিলেন এই জায়গাতে নাকি সাধারন কেও নাই।আমি কহিলাম এত মানুষ সবাই দলের??কই গত ৩ দিনতো কোন বিশেষ দলের স্লোগান শুনিনি।তবে এই মিথ্যা কেন??দেখলাম কিভাবে শিক্ষিত এই মানুষ গুল আমাকে ভিন্ন পথে নিতে চায়।তাদের কথা ফেবু তে কমেন্ট শেয়ার আমাকে বারবার মনে করিয়ে দেয় এরা আসলে বিচার চায় ই না।তাই তাদের এত নাটক



বলে দিলাম তাদের;এই সংগ্রাম মানুষের,মুজিব জিয়ার নয়।এই সংগ্রাম আমার। এরাই ৭১ এর মুজাহিদ নিজামি। স্বাধীনতার কথা মুখে বলে বুকে পাকিস্তান নিয়ে ঘুরে বেড়ায়।দেখলাম কিভাবে রাজাকার হয়।



ওই রজাকার এর দোসর শুনে রাখ, সারা বাংলার মানুষ আজ এক্‌,,এরাই দূর্বার শক্তি,

তোদের মতো দুমুখ সাপদের সামনে বেশিদিন নাই,চলে যা বাংলা ছেড়ে। তোরাও রাজাকার । আর আমরা এই যুদ্ধের মুক্তি যোদ্ধা, ছাড়বনা।বাচতে চাইলে পালিয়ে যা। আমারমত দেশী মানুষের হাতে পড়িস না।তোদের অস্তিত্ব থাকবে না এই বাংলায় । আমি মুক্তিযোদ্ধা এই সময়ের,হাতে পড়লে বাচবিনা,তোরা কলঙ্ক বাংলা মায়ের।





জয় বাংলা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.