| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার তোমাদের সালাম... তোমাদের জন্য আজ মায়ের ভাষায় গর্ব করে কথা বলতে পারছি... পৃথিবীর আর কোন দেশের মানুষের এত গর্ব করার সৌভাগ্য হয়নি... শুরু হল ফেব্রুয়ারি মাস, ঐতিহাসিক সেই "আমতলা'র" কথা মনে পড়ে গায়ে কেমন জানি কাটা দিয়ে উঠল, মনে পড়ে গেল সেই স্লোগান "রাষ্ট্র ভাষা বাংলা চাই" ২১শে ফেব্রুয়ারি ১৯৫২... সারা বছরই মনে থাকে এ ঘটনা গুলো, কিন্তু ফেব্রুয়ারি আসলে সব কিছু নতুন করে নাড়া দেয় মনে... আমার জন্ম বেশিদিন হয়নি, এগুলো কিছুই আমি নিজের চোখে দেখিনি, শুনেছি আমার মায়ের কাছে, আমার মা শুনেছে তার মায়ের কাছে... গর্ব বোধ করি আমি, কারণ আমার এমন মা আছে,যে আমাকে দেশ সম্পর্কে জানিয়েছে। কিন্তু বর্তমানে অনেক "আন্টিদের" (যারা আমার আম্মুর বয়সি 0ver Smart খালাম্মা) দেখি যারা নিজেরাও দেশ সম্পর্কে কিচ্ছু জানে না, তাদের ছেলে-মেয়ে দেরও কিছু শিখায়নি... আমার অনেক বন্ধু-বান্ধবি আমার কাছে জানতে চায়->"ভাষা আন্দলোন কি?" "মুক্তিযুদ্ধ কি?" "কবে হয়েছে এসব?" "কি হয়েছিল এই দিন গুলোতে?" তখন ওদেরকে ওদের প্রশ্নের জবাব ঠিক ই দেই, কিন্তু মনে-মনে ইচ্ছে হয় ওদের সবার পুরো পরিবারকে পাকিস্তান পাঠিয়ে দিতে -_- কিন্তু উত্তরে শুধু এটুকু বলি->"তোদের বাপ-মা কিছু শিখায় নাই তোদের? রাজাকারের দল" :@ :@ :@
©somewhere in net ltd.