| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্রোহী রাজকুমার
শরীরটাই কি সব মনটা কিছু নয়, মনকে নিয়ে করছি ভয় শরীর কে নিয়ে নয়।
তোমাকে স্পর্শ করার পর...
তোমার হোস্টেলের বামদিকের ছোট্ট রাস্তাটি
দিনের আলোয় অনুজ্জল; রাতে সোডিয়ামবিহীন সর্গ;
অসম্ভব আধারেও পরস্পরকে চিনে ফেলতাম আমরা
দাড়িয়ে থাকতাম ক্লান্তিহীন,
গল্প করতাম, হাটতাম আবার দাড়াতাম ।
গল্পগুলো ছিল অনেকটা ভাতঘুমের মত
দুপুরবেলা বেশ জমে উঠত.
কিন্তু ঘুমের রেশ কাটতে থাকে; পশ্চিমে অস্তমিত সূর্য
তবুও কি যেন বাকি আছে
তোমার প্রতিটি হাসি বাকাচোখে তাকানো একেকটি পংতিমালা কবিতা
আলো নিভে যাওয়ার সাথে সাথে সেখানে প্রবেশ স্থূল উপন্যাসের
তোমাকে স্পর্শ করার পর থেকে মৃত্যু হতে থাকে কবিতাদের
অসুর্যস্পর্সা কুমারী নারীর মত যে কবিতা,
তাকে ক্ষত বিক্ষত করেই সৃষ্টি হয় গল্প উপন্যাসের।
**প্রিয় শহরের কোনো এক হোস্টেলের বাম দিকে রাস্তাটি আজও বিদ্যামান।
২|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
বিদ্রোহী রাজকুমার বলেছেন: ধন্যবাদ আহমেদ ইউসুফ .
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮
আহেমদ ইউসুফ বলেছেন: চমৎকার কবিতা। অসুর্যস্পর্সা কুমারী নারীর মত যে কবিতা................... চমৎকার দৃশ্যকল্প। ধন্যবাদ কবিকে।
আমার ফেসবুক কবিতার পেজ চারনকবি তে আপনাকে স্বাগতম। লিংকটা সংযুক্ত করলাম। https://www.facebook.com/Charonkobi007
যদি একবার পদধূলি দেন তো খুশি হব।