| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছারপোকার কবল থেকে উদ্ধার পাওয়া বিরাট কঠিন কাজ। ছারপোকার কবল থেকে উদ্ধারের জন্য নীচের কাজ গুলো করে দেখতে পারেন। ছারপোকা মারার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
১। পোকা মারার পাউডার পাওয়া যায়, ছার পোকা যেইখানে বেশি থাকে সেইখানে ছিটায় দিতে পারেন। এতে ছারপোকার উৎপাত কিছুটা কমবে।
২। কেরোসিন ভিজানো ত্যানা দিয়ে ছারপোকা ডলে ডলে মারতে পারেন। কেরোসিন গায়ে লাগা মাত্র ছারপোকা অক্কা পায়, এতে যদিও বিছানায় কেরোসিনের গন্ধ হবে, কিন্তু কেরোসিন উদ্বায়ী বলে গন্ধ পারমানেন্ট হবে না।
৩। কয়েকদিন পর পর ছারপোকা মারবেন, তাইলে এরা নিয়ন্ত্রনে থাকবে। আমার অভিজ্ঞতায় এইটা বেশ কার্যকর বুদ্ধি।
৪। ছারপোকা ওয়ালা তোষক, জাজিম পলিথিনে মুড়িয়ে সিল করে দিয়ে ৬ মাস ফেলে রাখতে পারেন। ছারপোকা ১ মাস না খেয়ে থাকতে পারে।
৫। আরেকটা খুব কার্যকর বুদ্ধি হল গরম পানি। খাট বা চৌকিতে ফুটন্ত গরম পানি বদনায় ভরে কাঠের চিপায় ঢালতে পারেন। পানির স্রোতের সাথে মরা ছারপোকা ভেসে বের হবে।
৬। লেপ তোষক, খাট, জাজিম, কাপড়, বালিশ -- কয়েকদিন কড়া রোদে ফেলে রেখে ছারপোকা নিধন করতে পারেন। এইটাও খুব কার্যকর বুদ্ধি।
২|
১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১২
রুদ্রপ্রতাপ বলেছেন: কোনডাতেই কোন কাম হৈবো না। এইডা বহুত কড়া চিজ। একটা মাত্র ডিম থাকলেই হৈছে! আবার শয়ে শয়ে মার্চ কৈরা বেড়াইবো! ![]()
৩|
১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৩
ফাইরুজ বলেছেন: অনেক ছোটবেলায় নানাবাড়ি গেলে ছারপোকার দেখা মিলতো তবে ইদানিং আর এগুলোর দেখা পাইনা।
শুভ নববর্ষ
৪|
১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৫
ডাইনোসর বলেছেন: এটা যে একটা সিরিয়াস পোষ্ট প্রথমে মনে হয় নাই।
আমি ভেবেছিলাম এই প্রাণীটি বুঝি বিলুপ্তির দিকে যাচ্ছে। একে রক্ষা করার চিন্তা ভাবনাও করছিলাম। আপনার লেখা পড়ে মনে হল এখনো বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নাই।
৫|
১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩২
ডুমুরের ফুল বলেছেন: ভাইরে গত দুই বছর পর্যন্ত আরামেই ছিলাম এই প্রবাস জীবনে, কিন্তু কিছুদিন যাবত এই ছোট কিন্তু বিশাল ক্ষমতাধারী প্রাণীর অত্যচারে পড়েছি। ভালো হলো আপনার টিপসগুলো প্রয়োগ করে দেখব।
৬|
১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪০
শোভন এক্স বলেছেন: এইটা ছারপোকা আমি আজ প্রথম জানলাম। এতদিন লাল রং এর লেডি বার্ড বিটলকে মনে করতাম ছারপোকা!
৭|
১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪২
তির্থক আহসান রুবেল বলেছেন: ভাই, আমি একজন সফল ছাড়পোকা ঘাতক। দীর্ঘ দুই বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর আমি আমার ঘর ১০০% ছাড়পোকা মুক্ত করতে পেরেছি।
আর যে মরনাস্ত্র আমি ব্যবহার করেছি, তা হলো ধানক্ষেতে ব্যবহৃত কীটনাশক।
সেই কুমিল্লা থেকে ঢাকায় আনা হলো কীটনাশকের শিশি। সেখান থেকে তিন ভাগের এক ভাগ এক লিটার সেভেন আপের বোতলে ঢাললাম। বাকিটা ভরলাম পানি দিয়ে। অতঃপর স্প্রে করলাম তোষক, খাট, বালিশ, বিছানার চাদর, বালিশের কভার...... এমনকি পাশের রুমেরও একই জিনিসে..... পরে চাদর আর কভারগুলো ধুয়ে নিয়েছি। বিকল্প চাদর ব্যবহার করেছি এ সময়টাতে। তারপর আজ দুবছর..... আমার বিছানায় আমিই রাজা.....
উপরে উল্লেখিত সবগুলো ব্যবস্থায় ব্যর্থ হয়ে তবেই আমি এই পদ্ধতি নিয়েছিলাম।
একটা কথা মনে রাখবেন, ছাড়পোকা ওলা বিছানায় বসার ফলেও আপনার ঘরে প্রবেশ করতে পারে এই ভয়াবহ রক্তচোষা ......
ধন্যবাদ....... আপনার বিছানা নিরাপদ হোক......
আচ্ছা, একই ছাড়পোকা কামড়ালে কি এইডস হতে পারে.....!!! বাঁচতে হলে জানতে হবে.....
১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:০৩
বিগ মব বলেছেন: ++++++++++++++++++++++
ভাই বিরাট উপকার করলেন। ছারপোকা মারার একটা ভাল বুদ্ধি পাওয়া গেল।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৬
ডুমুরের ফুল বলেছেন: ভাইরে গত দুই বছর পর্যন্ত আরামেই ছিলাম এই প্রবাস জীবনে, কিন্তু কিছুদিন যাবত এই ছোট কিন্তু বিশাল ক্ষমতাধারী প্রাণীর অত্যচারে পড়েছি। ভালো হলো আপনার টিপসগুলো প্রয়োগ করে দেখব।