নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিন্দেদূত

বিন্দেদূত › বিস্তারিত পোস্টঃ

জরুরী পরামর্শ চাই। আপনার মূল্যবান পরামর্শই বাঁচাতে পারে একটি শিশুর জীবন।

২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

আমার একমাত্র ছেলেটির বয়স এখন আট বছর। ওর বয়স যখন ছয়, তখন ঘন ঘন ঠাণ্ডা লাগার চিকিৎসা করাতে গিয়েই প্রথম জানলাম - ওর ছোট্ট হৃদযন্ত্রটি পুরোপুরি সুস্থ নয়, ওতে ছোট একটি ছিদ্র আছে। ডাক্তারি ভাষায় এটি ASD/VSD (Artial/Ventricular Septal Defect) নামে পরিচিত। সরকারী, বেসরকারি দুটো নামকরা হাসপাতাল ছাড়াও আরও দুজন বড় ডাক্তার দেখালাম। সবারই এক কথা। Surgery করতে হবে, সেটা Open Heart-ই হোক বা কি যেন একটা Device বসানোর জন্য ছোটই হোক। ডাক্তাররা অভয় দিলেন। বললেন, এসব এখন মোটেও তেমন বড় ব্যাপার নয়। খরচ পড়বে দেড় থেকে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা।



আমি কোন কোটিপতি, এমনকি দশপতিও নই। তবু ছেলের জন্য এটুকু যেভাবেই হোক যোগাড় করতে পারি। কিন্তু পরিচিত অনেকের বাজে অভিজ্ঞতা শুনে মনটা একেবারে ঠাণ্ডা হয়ে গেল। ডাক্তার মানে কসাই, হাসপাতালগুলো এক একটা কসাইখানা। এটা-সেটা দেখিয়ে গাদা গাদা টাকা বিল করাই এদের কাজ, সেবার মান খুব খারাপ, ব্যবহার খারাপ। অমুক নামকরা হসপিটালে এই করেছে, সেই করেছে। রোগী মারা যাবার অবস্থা, শেষে Singapore নিয়ে বাঁচছে। ওদের টাকা ছিল বলে রক্ষা, সাধারণ মানুষ হলে কি অবস্থা হতো ভাবুন! কেউ কেউ পরামর্শ দিলেন - কিছু টাকা বেশী হলেও India নিয়ে যান। এখানে কোন ভরসা নেই।



আমার নিজের হলে হয়তো এত ভাবতাম না। কিন্তু ছেলের মুখটা দেখলেই সব সাহস উড়ে যায়। কিছু টাকার জন্য ছেলের জীবন নিয়ে খেলা করব! বাবা হিসেবে আমি কি এতই অপদার্থ?



ঠিক করলাম India নিয়ে যাব। Chennai, Delhi বা Bangalore যেখানেই হোক। পাসপোর্ট ছিলনা, পাসপোর্ট করালাম। সংসারের আর সব খরচ কেটে-ছেঁটে দু‘বছরে কিছু টাকাও জমালাম। হঠাৎ প্রয়োজনে এর-ওর কাছ থেকে ধার করা যায়, কিন্তু নিজের একেবারে কিছুই না থাকলে ভরসা পাওয়া যায় না।



মোটামুটি গুছিয়ে, যাওয়ার আগে ভাবলাম web-এ একটু খোঁজ নিয়ে দেখি। যেখানে যাওয়ার কথা ভাবছি, সেখানকার মানুষের অভিজ্ঞতা কি! অনেক ঘেঁটে দেখি - অভিজ্ঞতা একই। এখন কি করি! Singapore যাবো? তাহলে আরও একবছর টাকা জমাতে হবে। ততদিনে হয়তো টাকাই থাকবে, ছেলে আর থাকবেনা।



কি করি ভাবতে ভাবতে শেষমেশ এখানে এলাম। সহৃদয় এবং সত্যিকারের অভিজ্ঞ যদি কেউ থাকেন, দয়া করে একটু সঠিক পরামর্শ দিবেন কি? একমাত্র আপনার মূল্যবান পরামর্শই আমাকে এখন পথ দেখাতে পারে।



বলে রাখা ভালো, সবমিলিয়ে আমার সামর্থ্য সর্বোচ্চ ছয় থেকে সাত লাখ টাকা। এই বাজেটে কোথায় (Bangladesh/India/Singapore) কোন হসপিটাল ভাল হবে?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০১

sumit বলেছেন: ভাই চোখ বন্ধ করে ব্যাঙ্গালোর এর ডা: দেবী শেঠী এর সাথে যোগাযোগ করেন। উনি উপমহাদেশের মধ্যে হার্ট এর খুবই ভাল ডাক্তার। খরচও সামর্থ্যের মধ্যে হবে আশা করি।

২| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০২

ফারুক3655 বলেছেন: i think India is better for u.Because as far i know India Medical Side better than Bangladesh.Other wise as per your ability i think you can go India.

৩| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

বিন্দেদূত বলেছেন: Thank you so much for your comments! Please check this link regarding appointment with Dr. Devi Shetty - Click This Link

৪| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

একজন ঘূণপোকা বলেছেন:
আল্লাহ্‌ তাকে দ্রুত আরোগ্য দান করুক

৫| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৪

নি্লীমা বলেছেন: আল্লাহ্‌ তাকে দ্রুত আরোগ্য দান করুক

৬| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৯

রোকেয়া ইসলাম বলেছেন: জানিনা কোন মতামত তা ঠিক হবে। আমার মতে চিকিৎসা সব জায়গায় একই । তবে এইটুকু প্রার্থনা করি আল্লাহ যেন ছোট্ট সোনামণিকে দ্রুত সুস্থ করে আপনাদের কাছে ফিরিয়ে দেন।

৭| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৬

অন্য কথা বলেছেন: http://www.medanta.org/ ........medanta hospital India

৮| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯

মিমা বলেছেন: ভাইয়া আমারও মনে হয় দেবী শেঠির চেয়ে ভালো সার্জন পাওয়া যাবে না হার্ট সার্জারির জন্যে। বলা ভালো, তিনি মেডিসিনে ভারতের সর্বোচ্চ খেতাব পদ্মভূষণ প্রাপ্ত।
তবে, তার এপয়েন্টমেন্ট পাওয়াটা একটু সময় সাপেক্ষ। আর খরচের কথা যদি তুলেন, তাহলেও আমি বলবো দেবী শেঠির খরচ তুলনামূলকভাবে রিজনেবল।

এটা হচ্ছে তাঁর থিকানাঃ
Narayana Hrudayalaya Institute of Cardiac Science
Narayana Hrudayalaya Health City, No. 258/A, Bommasandra Industrial Area,Anekal TalukBangalore, Karnataka, IndiaZip - 560099
Phone - 080 22152215

এবং এখানে আপনি চাইলে এপয়েন্টমেন্ট রিকুয়েস্ট করতে পারেনঃ

এত খারাপ লাগছে আপনার ছেলেটার জন্যে!
বাচ্চাটার অতিদ্রুত আরোগ্য কামনা করছি। মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই অপার দয়ালু। সকল প্রশংসা তাঁর নামে, তিনিই সর্বব্যাপী, পরম করুণাময়।

শুভকামনা। :)

৯| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

বিন্দেদূত বলেছেন: Thank you all for your kind comments and support! Thanks a lot!

১০| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪

আমিনুর রহমান বলেছেন:




ডাঃ দেবী শেঠিই সবচেয়ে ভালো হবে। টাকাও কম নিবেন আর ডাক্তার হিসেবে তো উনি কেমন তা বলার অপেক্ষা রাখে না।


বাবু'র দ্রুত সুস্থ হয়ে উঠুক পরম করুনাময় আল্লাহ্‌ কাছে সেই দোয়াই করি। আমিন।

১১| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬

রূপা কর বলেছেন: আল্লাহ্‌ তাকে দ্রুত আরোগ্য দান করুক

১২| ২১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০০

বিন্দেদূত বলেছেন: Thank you for your wishes...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.