| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে পারছি না। যেসব রাজাকারের বিচার চলছে তাদের ঝুলিয়ে দিলে আর যুদ্ধাপরাধে জড়িত থাকার দায়ে জামাত নিষিদ্ধ করে দিলে আগামী নির্বাচনে অন্তত ভরাডুবি থেকে বাঁচতে পারতো। সেক্ষেত্রে জামাত নিষিদ্ধ থাকায়, বিএনপি ক্ষমতায় এসে ১৯৯১-৯৬ এর চাইতে খুব বেশি ডানে চাপতে পারতো না আর ২০১৯ এ আওয়ামী লিগের ফিরে আসার রাস্তা খোলা থাকতো। কিন্তু এই মুহুর্তে সরকারী দল ঠিক কী প্ল্যান কষছে সেটাই বুঝছি না। রাজাকারগুলিকে পরের টার্মে এসে ফাঁসী দেবো বলে ভোট চাইলে জনগণ ভোট দেবে না। এটা আমি নিশ্চিত। আওয়ামী লীগ বরাবরাই এই ভুল হিসাবটা করে ধরা খেয়ে থাকে। আবারও খেতে যাচ্ছে। হেফাজতওয়ালাদের ৫ মে না পেঁদিয়ে মাথায় তুলে নাচলেও ওদের একটা ভোটও কোনদিন নৌকা মার্কা পেত না। ১৯৫৪ সাল থেকে আজ পর্যন্ত কোনদিনও পায় নি। তবুও লীগে সবসময় কিছু পরামর্শদাতা থাকে যারা এই সব হেফাজতপন্থী পরামর্শ দিয়ে পেছন থেকে ছুরি মারে। যেমনটা মেরেছিল ২০০১ নির্বাচনের আগে। সেইসময় ছাত্রলীগ যুবলীগের গুণ্ডাদের বাঁচানোর চাইতে অনেকবেশি জরুরি ছিল চারদলীয় জোট ভাঙা। তখন ঐ সব ছাগল পরামর্শ দাতারা বুঝিয়েছিল যে বিএনপির জামাত বিরোধিরা বিদ্রোহী প্রার্থী দিয়ে জামাতকে কোথাও জিততে দেবে না আর ঐ সীটগুলি লীগ পেয়ে যাবে, সব মিলিয়ে লীগেরই লাভ। ঐ হিসাবটা কতখানি ভুল ছিল সেটা ১ অক্টোবর ২০০১ বোঝা গেছে। এখনো যেসব আওয়ামী মন্ত্রী, এমপি আর পরামর্শদাতারা রাজাকারদের রায় ঝুলিয়ে রাখা, রায় হয়ে যাওয়াদের ফাঁসীতে না ঝোলানো আর জামাত নিষিদ্ধ না করার পক্ষে মত দিচ্ছেন তাদের কারণে দেশে প্রগতিশীল মানুষদের জন্য ২০০১-২০০৬ এর থেকেও খারাপ সময় আসছে।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২৩
বিপিন চন্দ্র পাল বলেছেন: কী কী কুকীর্তি করেছে একটু বলেন তো?
২|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৭
রাজীব বলেছেন: আইন তার নিজস্ব গতিতে চলে। সরকার কি চাইলেই পারে ফাসি দিতে বা বিচার ঝুলিয়ে রাখতে??
৩|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৭
ইসপাত কঠিন বলেছেন: জলপাই ব্যস্ত। অহেতুক মাথায় বোঝা নিয়ে মাথা ভারী করার খায়েশ নাই।
০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১
বিপিন চন্দ্র পাল বলেছেন: সেরকম হলেই ভালো
৪|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯
হাসির মানুষ বলেছেন: " প্রগতিশীল মানুষদের জন্য ২০০১-২০০৬ এর থেকেও খারাপ সময় আসছে "
চরমভাবে সহমত। তবে প্রগতিশীল বলতে আপনি কাদের বুঝিয়েছেন একটু ব্যাখা করুন। যদি মনে করেন আওয়ামীলীগ তাইলে ভূল করবেন। কারন আওয়ামীলীগ ও সাম্প্রদায়িকতার উর্ধে নয়। তাইলে গাজীপুরে হেফাযতীদের কাছে গিয়া মুলামুলী করত না। আর ক্ষমতায় না থাকলে আওয়ামীলীগ নেতাদের তেমন কিছু হবেনা। কুবুদ্ধিদাতারাই ইলেকশনের রাতে দেশ ছাড়বে। আর পড়ে পড়ে মার খাবে মাঠ সাইডের পাতি নেতা, কর্মীরা। অবশ্য তাদের এটা প্রাপ্য। গত সাড়ে চার বছরে এই পাতিগুলা জনগনরে কম জালায় নাই।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৮
বিপিন চন্দ্র পাল বলেছেন: প্রগতিশীল বলতে মুক্তিযুদ্ধের চারমূলনীতির সাধারণ সমর্থকদের বুঝিয়েছি। দল আর সমর্থক তো এক না।
৫|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪০
একাকী বাংলাদেশি বলেছেন: বিপিন ভাই নিজেরে ভালই পন্ডিত মনে করেন। কিন্তু এতটুকু বুইজা রাইখেন আম্নের নেত্রী আপনার চেয়ে বহুত ভালা বুঝে। আপনার চিন্তা যেইখানে যায়া শেষ হয় উনার চিন্তা সেইখান থিকা শুরু হয়। উনার কাছে এতগুলা গোয়েন্দা সংস্থা এবং তার পাশাপাশি উনার পরামর্শদাতা হইলো ইন্ডিয়া। সো আম্নের বুবু যা করতেছে বুইজা শুইনাই করতেছে। তারে তার মত করতে দেন। কারন ক্ষমতায় থাকার ঠেকা তার বেশী আম্নের চেয়ে। সো ক্ষমতা রাখার জন্য উনি হাতে অনেক কার্ডই রেখে দিছে। ওয়েট করেন আর আম্নের বুবুর খেল দেখেন
০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৯
বিপিন চন্দ্র পাল বলেছেন: "কিন্তু এতটুকু বুইজা রাইখেন আম্নের নেত্রী আপনার চেয়ে বহুত ভালা বুঝে। "
তিনি ভালো বুঝবেন সেটাই তো চাওয়া।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:২২
মাহমুদুর রাহমান বলেছেন: " প্রগতিশীল মানুষদের জন্য ২০০১-২০০৬ এর থেকেও খারাপ সময় আসছে "
দিন গুনেন .....
এই প্রগতিশীল নাম ধারিরা যে কুকীর্তি করেছে এতে আগামী নির্বাচনে ৩০০ আসনের সবটায় একটা করে শেখ হাসিনা দাঁড় করাইয়া দেন, আর শুধু নির্দলীয় বা উর্দুলীগ এর সরকার বাদ দিয়ে নির্বাচন টা দিয়ে দেখেন , যদি কোন রক্ষা হয় , জনগণের মাইর যেমন হয় আরকি