নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

'৭১ এর এই দিনে.... বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫০

আজ ২৮ অক্টোবর মঙ্গলবার মহান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৩৬ তম শাহাদত বার্ষিকী। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই রণাঙ্গনে সম্মুখযুদ্ধে দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামের সন্তান সিপাহী হামিদুর রহমান।



স্বাধীনতা পরবর্তীকালে যে ৭ জন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় সিপাহী হামিদুর রহমান তাদের একজন। আর স্বাধীনতা যুদ্ধের ৩৫ বছর পর তার স্মৃতি রক্ষার্থে নির্ম্মান করা হয় স্মৃতিস্তম্ভ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে আনার সিদ্ধান্ত হলেও কোন পথে নিয়ে আসা হবে তা নির্ধারন হয়নি।



১৯৭১ সালের অক্টোবর মাসের শেষদিকে কমলগঞ্জের ধলাই সীমান্ত এলাকায় প্রচন্ড যুদ্ধ চলছিল। চারদিকে চা বাগান, মাঝখানে ধলাই সীমান্ত চৌকি। ধলাই সীমান্ত চৌকি থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর শহরে ছিল মুক্তিবাহিনীর সাবসেক্টর ক্যাম্প। সব প্রস্তুতি নিয়ে ২৮ অক্টোবর ভোর রাতে লেফটেন্যান্ট কাইয়ুমের নেতৃত্বে একটি দল পাক সেনাদের উপর চতুর্দিক থেকে সাঁড়াশি আক্রমন চালায়। ব্যাপক গোলাবর্ষনে পাক সেনাদের ক্যাম্পে আগুন ধরে যায়। প্রচন্ড গুলিবর্ষন ও পাকবাহিনীর পেতে রাখা মাইন বিষ্ফোরণে বেশ কিছু মুক্তিযোদ্ধা হতাহত হন। সৈনিক হামিদুর রহমান সীমান্ত চৌকি দখলের উদ্দেশ্যে মৃত্যুকে তুচ্ছ করে হালকা একটি মেশিনগান নিয়ে বিক্ষিপ্ত গোলাগুলির মধ্যে হামাগুড়ি দিয়ে শত্রুপরে ৫০ গজের মধ্যে ঢুকে পড়েন। গর্জে উঠে তার হাতের মেশিনগান।

শত্রুদলের অধিনায়কসহ বেশ কয়েকজন সৈন্য এতে প্রাণ হারায়। এমন সময় শত্রুসৈন্যের একটি বুলেট হামিদুর রহমানের কপালে বিদ্ধ হয়। ১৯৭১ সনের মুক্তিযুদ্ধ চলাকালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তের তৎকালীন ইপিআর বর্তমান বিডিআর ফাঁড়ির সামনে এক সম্মুখ যুদ্ধে মরনপন লড়াই করে সিপাহী হামিদুর রহমান মৃত্যুবরন করেছিলেন।



স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় পর ১৯৯২ সালে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে সর্বপ্রথম কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্ত চৌকির পাশে নির্ম্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিফলক। মহান এই বীরশ্রেষ্ঠের সম্মানে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্ম্মানের দাবী দীর্ঘ ৩৫ বছর পর বাস্তবায়িত হয়। বিগত চারদলীয় জোট সরকারের শেষ সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ শতাংশ জায়গার উপর সাড়ে ১৪ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মরণে স্মৃতিস্তম্ভ নির্ম্মাণ করে। ২০০৬ সালের ১ জুলাই তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম, সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। সাথে সাথে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ- মাধবপুর সড়কটিকে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে নামকরণ করা হয়।



৭ জন বীর শ্রেষ্ঠের মধ্যে ২ জনের কবর ছিল বিদেশের মাটিতে। গত বছর ২৪ জুন পাকিস্তানের করাচী থেকে বীর শ্রেষ্ঠ ফাইট ল্যাঃ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। বাকী বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা এলাকা থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে সরকার উদ্যোগ গ্রহন করেছে। অতিসম্প্রতি ঢাকায় বিডিআর ও বিএসএফের মধ্যকার ৫ দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে সিদ্ধান্ত গ্রহীত হয়েছে বিজয়ের মাস আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হবে। শীঘ্রই ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা যাবেন।



বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৩৬ তম মৃত্যু বার্ষিকীতে কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা েভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ৩৬ বছর ধরে পাঠ্য পুস্তকসহ বিভিন্ন প্রচার মাধ্যমে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তকে শ্রীমঙ্গল উপজেলার ধলই সীমান্ত বলা হচ্ছে। কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাঃ (অবঃ) সাজ্জাদুর রহমান প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এনিয়ে সরকারের বিভিন্ন মহলে বহুবার বলা হয়েছে যে, ধলই সীমান্ত কমলগঞ্জ উপজেলাধীন। এই ভুল সংশোধন করার ব্যাপারে সরকারীভাবে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। তিনি আরও বলেন, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের সাথে তিনিসহ কমলগঞ্জের বহু মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিলেন। তারা দাবী করে বলেন, ভারতের আমবাসা থেকে অতি সহজে কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা যাবে। এতে করে সহজে বাংলাদেশে তার দেহাবশেষ প্রবেশ করবে আর কমলগঞ্জের মুক্তিযোদ্ধারা শেষবারের মত তার কফিনটির প্রতি শ্রদ্ধা জানাতে পারবে।

এব্যাপারে আলাপকালে ত্রিপুরায় গিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবর চিহ্নিতকরন দলের সদস্য ল্যাঃ কর্ণেল(অবঃ) সাজ্জাদ এ জহির বলেন, বিষয়টি নির্ভর করছে দুই দেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর। তাই এখন সঠিকভাবে বলা যাচ্ছে না যে কোন পথে ও কিভাবে দেহাবশেষ বাংলাদেশে আসবে।





* লেখাটি সহ ব্লগার ভাস্কর চৌধুরী'র ব্লগ থেকে নেয়া

মন্তব্য ২৮ টি রেটিং +২১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৭

আবুল বাহার বলেছেন: স্যালুট হামিদুর ।

তোমাদের আত্নত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি । তোমাদের স্বপ্ন পুরনে আমরা জেগে আছি ।

২| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৩

অচেনা আগন্তক বলেছেন: "বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান"- তোমাকে স্যালুট

৩| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:১১

অক্ষর বলেছেন: বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান"- তোমাকে স্যালুট

৪| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: শ্রদ্ধা জানাই।
শুভেচ্ছা বিমা এবং ভাস্কর।

৫| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৫

শিরোনামহীন বলেছেন: "বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান"- তোমাকে স্যালুট

৬| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:২৬

জামাতে পিছলামি বলেছেন: আবুল বাহার বলেছেন: স্যালুট হামিদুর ।

তোমাদের আত্নত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি । তোমাদের স্বপ্ন পুরনে আমরা জেগে আছি ।

৭| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৩

মেঘাচ্ছন্ন বলেছেন: বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান"- তোমাকে স্যালুট ।

তোমাদের আত্নত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি । তোমাদের স্বপ্ন পুরনে আমরা জেগে আছি ।

৮| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৭

এ. এস. এম. রাহাত খান বলেছেন: সালাম তোমায় হে বীর......

৯| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৯

প্রচেত্য বলেছেন: শ্রদ্ধা নিবেদন করি বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান-এর প্রতি

১০| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩২

মন মণষা বলেছেন: ধন্যবাদ আপনার এই লেখার জন্য..জাতি তাদের ১৬ই ডিসেম্বর ছাড়া স্মরন করতে ভুলে গেছে...।

১১| ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ভাস্কর চৌধুরী এবং তোমাকে ধন্যবাদ ।

('ক্ষ' গুলো লোপাট হয়ে গেছে )







২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৯

বিষাক্ত মানুষ বলেছেন: ঠিক করে দিলাম

১২| ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০০

নাজনীন খলিল বলেছেন:
ধন্যবাদ বিমা।ধন্যবাদ ভাস্কর চৌধুরী।

মন মণষা বলেছেন: ধন্যবাদ আপনার এই লেখার জন্য..জাতি তাদের ১৬ই ডিসেম্বর ছাড়া স্মরন করতে ভুলে গেছে..

একদম সত্যি কথা।

অনেক শুভকামনা রইল।

১৩| ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৫

অবশ অনুভূতি বলেছেন: স্যালুট হামিদুর ।

১৪| ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৫

কঁাকন বলেছেন: ধন্যবাদ জাতির শ্রেষ্ঠ সন্তানের কথা মনে কটিয়ে দেয়ায়

১৫| ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৬

কঁাকন বলেছেন: কটিয়ে=করিয়ে

১৬| ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৮

ধীবর বলেছেন: অশেষ ধন্যবাদ এই মহান মুক্তিযোদ্ধাকে স্মরণ করার জন্য। অবাক বিষয় হলো যে, স্বাধীনতার সোল এজেন্ট বলে দাবি করা ব্লগারগুলির একজনকেও এখানে দেখলাম না। স্বাধীনতার স্বপক্ষ্যের এই নমুনা?

১৭| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৬

জেরী বলেছেন: বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানকে অনেক অনেক শ্রদ্ধা জানাই...।

বিমা এবং ভাস্কর ভাইয়াকে ধন্যবাদ.......।

১৮| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৪

নুশেরা বলেছেন: সশ্রদ্ধ স্মরণ...

১৯| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৪

নুশেরা বলেছেন: বিমা, এইটা দেখেন নাই? কী নাজিল হইছে দেখেন Click This Link

২০| ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৫

নুশেরা বলেছেন: Click This Link

২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৩

বিষাক্ত মানুষ বলেছেন: দেখলাম

২১| ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

রাশেদ বলেছেন: গুল্লি!

২২| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৬

আউলা বলেছেন: ধন্যবাদ

২৩| ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৯

মানুষ বলেছেন: স্যালুট

২৪| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৪

মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

অভিবাদন।

আমরা ২৮শে অক্টোবর নিয়ে কথা বলি। অথচ, এমন একজন মানুষের বীরত্বপূর্ণ এক ঘটনা জড়িয়ে রয়েছে এই দিনটির সাথে।


Click This Link

২৫| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫০

আলী আরাফাত শান্ত বলেছেন: বিনম্র শ্রদ্ধা!

২৬| ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩২

তারার হাসি বলেছেন: একদিন তিনি নিশ্চয় ফিরে আসবেন বাংলা মায়ের কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.