নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মো মাহির শাহরিয়া

মো মাহির শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

শিস

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

শিস কি এবার থামবে? নাকি ঘুমপাড়ানি গানের মত আজীবন কানে বেজেই যাবে। অন্ধকার ময়দানে কেনো বুলেটের শিস শুনছি? নাৎসিরা নাকি কাবু। স্টালিন ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। জাপানে "ছোট বালক" পরেছে। ব্রিটিশ ইন্ডিয়া নাকি ৩ ভাগে ভেঙ্গে যাবে। জাতিসংঘ নাকি মধ্য প্রাচ্যে নতুন ২ টা দেশকে স্বীকৃতি দিতে যাচ্ছে? চেকোস্লোভাকিয়া এখন কেমন? ইভান জীবিত না পথেই মারা গেছে?

শত চিন্তার মাঝেও সেই শিস থামছেনা, থামবেনা। মস্তক থেকে বেয়ে পরা নিউরন আর রক্তের মিশ্রনে মেচের কাঠি গুলো অকেজো হয়ে গেছে, ক্রাভেন সিগারেট গুলো পরেই থাকবে। রেডিওতে হোয়াইট নয়েস, বাতাসে পচা রক্তের ঘ্রাণ, পকেটে শেষ স্মৃতি ভালো বন্ধুদের সাথে একটা সাদাকালো ছবি, আকাশের "মহান ভাল্লুক" দিক হারা পথিককে দিক দেখাবে।

চেরনভের দিক বিদিক নেই আর। নাৎসিদের বুলেট নাক দিয়ে পিটুয়াটারি গ্ল্যান্ড বরাবর থেমেছে খুলির পিছনে গিয়ে। চেরনভ তাঁর খুলিতে বুলেটের উপস্থিতি টের পাচ্ছে। 'কর কর' করে শব্দ হচ্ছে যখনই মাথা একটু নড়াচড়া করছে। মৃত্যু ঘনিয়ে তাঁর। চেরনভের মৃত্যু হয়ত বৃহৎ হিরোশিমায় "ছোট বালক" বোমায় মৃত্যু বরন করা শিশু পথচারী থেকে শুরু করে বৃদ্ধ গৃহী মহিলার থেকেও। নামে ছোট, কাজও অল্প, কয়েক মুহূর্তের কিন্তু চক্রবৃদ্ধি হারে মানুষ মারার ক্ষমতা ছোট কিছু না !

চেরনভ চায় শেষ বারের মত তাঁর ব্যথা দূর হোক, সময় থেমে যাক আর নাহয় দ্রুত কেটে যাক। প্রতিটা সেকেন্ডকে চেরনভ অনুভব করছে। জন্ম গ্রহণ করে মায়ের-বাবার কোলে ঢলে পরেছে। এ কোন অজানা ব্যথা, এ কোন অজানা আচলে চেরনভকে ঢলে পরতে তাঁর শরীর ডাকছে?

চেরনভের সময় স্থির, জীবনের পাণ্ডুলিপিতে ধুলোবালি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

নতুন বছরের শুভেচ্ছা।

শুভব্লগিং।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.