নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঙ্গালীর অধিকার আধায়ের জন্য আমার এই ব্লগ লিখ।

ব্লগার বাঙ্গালী

ব্লগ,ব্লগিং,ব্লগার,ফেসবুক,টুয়েটার ও ইন্টারনেট সাম্প্রতিক সময়ের পরচিত সামাজিক মাধ্যমের পরিভাষা।সামাজিক যোগাযোগের শক্তিশালী মাধ্যমের হিসাবে এগুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা এখন আর অস্বীকার করার কোন উপায় নেই।অবশ্য এর ইতি ও নেতিবাচক দিক রয়েছে।অধিকাংশ মানুষ এসব নামের সাথে পরিচিত হলেও এর প্রকৃ্তি,ধরণ,বিস্তারিত ব্যাখ্যা বা ব্যবহাররীতি তাদের জানা নেই।নবপ্রজন্ম বিশেষত সব স্তরের শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা থাকা অধিক প্রয়োজন।তানা হলে এই গুলোর সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলে সঠিক উওর দিতে কষ্ট কর হয়ে যাবে। আমি অনেক আগথেকে ব্লগ বা ব্লগিং করে থাকি।প্রায় ৪-৫মাস ব্যক্তিগত সমস্যার কারণে ব্লগিং ওয়েবসাইট থেকে অনেক দূরে সরেছিলাম।এখন আবার আপনাদের কাছে নতুন ফেসবুক আইডি নিয়ে ফিরে আসলাম।আবার লেখালেখি শুরু করেছি।নতুন নামে “ব্লগার বাঙ্গালী” এই নামে। আধুনিক এই বাংলাদেশে অনেক লেখক আছে যারা দেশ ও জাতির জন্য লিখালিখি করে আমিও তাদের মধ্য একজন।নিজেকে নামহীন মানুষ হিসাবে সবার কাছে উন্মচন করতে চাই একজন ব্লগার হিসাবে।তুলে ধরতে চাই নিজেকে একজন বাংঙ্গালী হিসাবে।সেই সাথে তুলে ধরতে চাই আজকের বাংলার ইতিকথা গুলো আপনাদের মাঝে।এখন আবার ফেসবুক সহ নানান ব্লগ ওয়েবসাইটে লেখালেখি শুরু করেছি... আমি হয়তো সব কিছু লিখে তুলে ধরতে পাড়বো না,তবে চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য... সবাই আমার সাথে থাকবেন ও লেখাগুলো ভালভাবে পড়ে মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে...

ব্লগার বাঙ্গালী › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বন্ধ করার মাধ্যমে কি মানুষের মরণ বন্ধ করা সম্ভব

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

প্রতিদিন রাস্তাঘাটে অনেক অনেক লোক মরে , রাজনৈতিক হিংসা প্রতিহিংসা ইত্যাদির চেয়ে বেশি বেশিই মরে । তারানা হালিম তাহলে কয়েকমাসের জন্য রাস্তাঘাট বন্ধ করে দিতে পারেন । এক্সিডেন্টে যদি ১জনওবেচে যায় কোটি মানুষের ভোগান্তির চেয়ে সেটা বড়ো হবে তাই না ?? শুধু ঘরে বসে থাকলেই কি বাচানো যাবে , ধরেন ফুড পয়জনিং থেকেবাচানোর জন্য তারানা হালিম , হালিম খাওয়া বন্ধ করে দিলেন । লাখ লাখ মানুষ হালিমের স্বাদ থেকে বঞ্চিত হলো কিন্তু ১ জন মানুষ তো ফুড পয়জনিং থেকে বাচলো তাই না ?? হাউ এ্যাবাউট , ইলেক্ট্রিসিটি , কারেন্টের শক খেয়ে অনেক মানুষ মারা যায়, ইলেক্ট্রিসিটি বন্ধ করে মানুষ বাচান । একটু মাথা খাটালেই দেখতে পাবেন যে এ্যাক্সিডেন্টেরআশংকা মাথায় নিয়েই আমরা রাস্তায় বের হই , ফুড পয়জনিং এর আশংকা নিয়ে হালিম খাই, কারেন্টের শকের আশংকা মাথায় নিয়ে ইলেকট্রিসিটি ব্যবহার করি , মানুষকে উস্কানোর আশংকা নিয়েই আমরা ফেসবুক ব্যবহার করি । বন্ধ করে দেয়াটা কোন যৌক্তিক সমাধান না । তাছাড়া এটা একটা ঢাহা মিথ্যা মানুষের ভালো জন্য ফেসবুক বন্ধকরে দেয়া হয়েছে। সত্যি কথা হলো , ফেসবুক অনলাইন এসব মাধ্যম বন্ধ করা হলো ফ্যাসিস্ট আচরন । তারা দাবিকরে তারা সেক্যুলার সরকার , অথচ প্রতিটা পদে পদে তারা ফ্যাসিস্ট আচরন করে । ফেসবুক বন্ধ করার কারন হচ্ছে তাদের সরকারের সুবিধা করে দেয়ার জন্য । অজনপ্রিয় সরকারের বিরুদ্ধে ফেসবুকেই মানুষ জনলিখতে পারে সেটা বন্ধ করে দিলেই তাদের ভাল হয় । এসব একই কাজ যদি অন্য কোন সরকার করতো , বাংলার আকাশ বাতাস কবিতা আজকে বেদনায় ভারী হয়ে যেতো ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

দেবজ্যোতিকাজল বলেছেন: : কখনই না:D:D:D:D

http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30088717

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

ব্লগার বাঙ্গালী বলেছেন: ধন্যবাদ 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.