নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগারতারেক

ব্লগারতারেক › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি

০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:১১

বৃষ্টির সময় পুকুরে কেউ গোসল করেছেন ? করেছেন নিশ্চয়ই অসাধারন অনুভূতি, আরো অসাধারন হবে যদি তা হয় সমুদ্রে । সে সৌভাগ্য আমার হয়েছে । ব্যাপারটা যে কি পরিমান ইন্টারেস্টিং তা নিজে না করলে বুঝবেন না । কল্পনা করেন তো , গলা পর্যন্ত সাগরে ডুবিয়ে রেখেছেন , বৃষ্টি পড়ছে , সমুদ্রের পানিতে আঘাত পেয়ে বৃষ্টির ফোঁটা ছিটকিয়ে পড়ছে আপনার উপর , একটু পরপর ঢেউ চলে যাচ্ছে মাথার উপর দিয়ে ডুবে থাকা অবস্থায় শোনা যাচ্ছে বৃষ্টির শব্দ !

কেমন লাগে ? কল্পনা করেন গভীরভাবে , কোথায় যেন হারিয়ে যাবেন



এবার সাগর থেকে ডাঙ্গায় ওঠে আসেন । বৃষ্টিতে ভিজতে পছন্দ করেনা এমন লোক কমই আছে । শহরাঞ্চলে বৃষ্টিতে ভেজার আদর্শ স্থান ছাদ আর গ্রামে মাঠ । টিনের চালে বৃষ্টি দারুন একটা শব্দ তৈরি করে । কখনো বৃষ্টি অবস্থায় বাস জার্নি করে দেখবেন , অথবা রিক্সার ফুড নামিয়ে বৃষ্টিতে ভিজে মানে গতিশীল অবস্থায় বৃষ্টিকে উপভোগ করা আরকি ।

বৃষ্টি নিয়ে কিছু লেখার নেই , সব লিখে ফেলেছেন বাংলার কবি সাহিত্যিকরা বিদেশীরাও কম লেখেননি, বরং বাংলাদেশে এসে সবচেয়ে বেশি প্রসংশা করেছেন এদেশের বৃষ্টির ।



এবার একটা ঘটনা বলছি , যেটা পাই হুমায়ুনের বলপয়েন্টে । কোনো একটা এনজিও সংস্থার কাজে এক বিদেশী বাংলাদেশে এসেছে । বিমান থেকে নামার সাথে সাথে সে দারুন অস্বস্তি বোধ করছে । তীব্র গরম, খাড়া রোদ , ঘামে গন্ধে পরিবেশ মারাত্নক অবস্থায় আছে । এত গরম ! মানুষ থাকে কিভাবে এদেশে ! মনে মনে ভাবলো সে । গাড়ি করে বিদেশীকে আনা হল হোটেল শেরাটনে । দূর্ভার্গক্রমে ঐদিন তার রুমের এসি নষ্ট ! সারানোর জন্য দোকানে নেয়া হয়েছে । বিদেশী এবার সত্যি সত্যিই অনেক কষ্ট বোধ করছে , ফ্যানের বাতাসও নাকি এখানে গরম । চিন্তা আটছে কত তাড়াতাড়ি এদেশ থেকে ভাগা যায় ! কিছুক্ষন পর তার বাংলাদেশী কেয়ারটেকার এসে বলল ,স্যার গুড নিউজ -হোয়ট দ্যা গুড নিউজ ?

বাঙ্গালি লোকটা তাকে বলল আকাশ কালো হয়েছে । আকাশ কালো হয়েছে তো কি হয়েছে , মানে বুঝতে পারলোনা বিদেশী । কিছুক্ষন পর আকাশ ছাপিয়ে অঝোরো নামলো বৃষ্টি । মূহুর্তের মধ্যে পরিবেশ ঠান্ডা ! ঐদিন প্রথম বৃষ্টিতে ভিজল বিদেশী । বৃষ্টি বাংলাদেশটাকে তার কাছে আপন করে দিল ।এরপর আরো কয়েকবার এদেশে এসেছে সে , বৃষ্টির টানে । ঢাকার রাস্তায় রিক্সার ফুড নামিয়ে বৃষ্টিতে ভিজতো , লোকজন বলতো , বেটা পাগল নাকি !



বিদেশীকে জিজ্ঞেস করা হয়েছিল, বাংলাদেশে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি ? উত্তরে বলেছিল,

এদেশের বৃষ্টি !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.