| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় প্রজন্ম
ইতিহাস পড়ে দেখ, পৃথিবীর সবচেয়ে সুন্দর, সভ্য ও আধুনিক ধর্ম হচ্ছে ইসলাম। যেখানে তোমাদের প্রগতিশীলতার নামে নাস্তিকতা শিখানো হচ্ছে, তোমাদের আধুনিকতার নামে উচ্ছৃংখলতা শেখানো হচ্ছে সভ্যতার নামে চরম অসভ্যতার পথে ঠেলে দেয়া হচ্ছে তার বিপরীতে ইসলাম তোমাকে প্রকৃত সভ্যতার পথে, প্রকৃত আধুনিকতার পথে, প্রকৃত সত্যর পথে ডাকছে।
অনেকে উদাহরণ দেয় এদেশে ইসলাম পন্থীরা ক্ষমতায় এলে আফগানিস্থানের মত মেয়েদের বোরকা আবৃত করে ঘরে বন্দী করে রাখা হবে। শরীয়া জারির মাধ্যমে মানুষকে নির্যাতন করা হবে এরকম অনেক প্রশ্ন।
কিন্তু নবী করিম (সঃ) এর আমলেও কিন্তু মেয়েদের ঘরে বন্দী করে রাখা হয়নি, ব্যবসা-বাণিজ্য, যুদ্ধ, রাজ্য শাসন হতে সব কিছুতে মেয়েরা পুরুষের পাশাপাশি কাজ করে গেছে। তবে এখন কেন মেয়েদের ঘরে বন্দী করে রাখা হবে।
আর শরীয়া আইনকে তো একজন নিরপরাধ মানুষের ভয় পাওয়ার কথা না। শরীয়াহ আইনকে ভয় পাবে পাপী জালিমরা। যারা মনের মধ্যে পাপ পুষে রাখে। জুলুম করে অন্যের উপর সে শরীয়া আইনকে ভয় পায়। শরীয়া আইনের বিরুদ্ধে কথা বলে। মূলত এদেশে যেদিন ইসলাম কায়েম হবে সেদিন আর কোন জুলুম হবেনা, আর কেউ জুলুম করার সাহস করবে না।
প্রিয় প্রজন্ম, আদর্শহীন রাজনৈতিক দলগুলো পিছু নেয়া ছাড়। কি দিতে পেরেছ তোমাদের সেই রাজনৈতিক দলগুলো। চেয়ে দেখ তারা যে বিশ্ববিদ্যালয়ে প্রাধান্য বিস্তার করেছে সেখানে হানাহানি সংঘাত চলছে, আর যেখানে ইসলামী সংগঠন এর প্রাধান্য সেখানে কি সুন্দর ভাবে সেশনজট ছাড়াই পড়ালেখা হচ্ছে।
প্রজন্ম, তোমরা নিজ বিবেকের কাছে প্রশ্ন করো, তারপর ফিরে এসো, ইসলামের সুশীতল ছায়াতলে। ইসলাম ছাড়া অন্য কোন মুক্তির পথ নেই।
©somewhere in net ltd.