নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

al imran

ব্লগইমরান

আমি একজন ভালো মানুষ হতে চাই, এবং অন্যজনও যেন তা'ই হয় জা আমি চাই।

ব্লগইমরান › বিস্তারিত পোস্টঃ

ভারতে নারীর গর্ভাশয় ভাড়া

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

ভারতে নারীর গর্ভাশয় ভাড়া দেওয়ার জন্য প্রায় এক হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মার্কিন সাময়িকী মাদার জোন্স সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, গর্ভাশয় ভাড়া দেওয়া নিয়ে এখন বছরে গড়ে ২৩০ কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়ে থাকে। এ পদ্ধতিতে সন্তানলাভের লক্ষ্যে প্রায় ২৫ হাজার দম্পতি প্রতিবছর ভারত সফর করেন এবং এতে অন্তত দুই হাজার সন্তান জন্ম নেয়। যুক্তরাজ্যের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের কুইন্সগেটের সমাজকর্ম বিভাগের অধ্যাপক এরিক থি বলেন, ভারতে গর্ভাশয় ভাড়া নিয়ে বিদেশিদের সন্তান উৎপাদনের হার সরকারি হিসাবের চেয়ে বেশি।

ভারতীয় নারীরা মূলত অর্থের জন্যই গর্ভাশয় ভাড়া দিয়ে থাকেন। প্রতিটি সন্তান ধারণের বিনিময়ে তাঁরা সাধারণত ১৬ থেকে ৩২ হাজার মার্কিন ডলার নিয়ে থাকেন। জার্নাল অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ফ্যামিলি ল সাময়িকী জানায়, যুক্তরাজ্য থেকে ভারতে গিয়ে স্থানীয় নারীদের গর্ভাশয় ভাড়া করে সন্তান গ্রহণের হার বাড়ছে।

বিশ্বের নবম শীর্ষ অর্থনীতির দেশ ভারতে দারিদ্র্য এখনো বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। দেশটিতে মাথাপিছু বার্ষিক গড় আয় এক হাজার ৫২৭ মার্কিন ডলার এবং মোট জনসংখ্যার ২৯ দশমিক ৮ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। নয়াদিল্লিতে অবস্থিত সারোগেসি সেন্টার ইন্ডিয়ার পরিচালক শিবানি সাচদেব গৌর মনে করেন, ভারতীয় নারীরা কেবল অর্থ নয়, অন্য একটি পরিবারকে সাহায্য করার জন্যও গর্ভাশয় ভাড়া দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.