| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগকামরুল
Always try to learn something new, specially about Software and Technology
যারা পেশা হিসাবে “ওয়েব ডেভেলাপমেন্ট” কে বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা।যারা শুরু করেছেন তাদের জন্য আর যারা নতুন করে শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য কিছু মূল্যবান পরামর্শ:
১. ধৈর্যঃ প্রখম যে কথাটি তা হল “ওয়েব ডেভেলাপমেন্ট” হল একটি ক্রিয়েটিভ পেশা ।আপনি যদি কোন ক্রিয়েটিভ কাজে আনন্দ পান তা হলে এই পেশা আপনার জন্য আদর্শ জায়গা। কারণ প্রতিটি কাজই নতুন ।তাই এই কাজে যা দরকার তা হল ধৈর্য। নতুন কাজ করার জন্য ধৈর্য আর মননশীলতা আপনার থাকতে হবে। যদি ধৈর্য না থাকে আপনি ওয়েব ডেভেলাপমেন্ট করতে চান তা হলে আপনার জন্য একটাই পরামর্শ ধৈর্য বাড়ান। এটার কোন বিকল্প নাই।
২. প্রয়োজনীয় টিউটরিয়ালঃ ইন্টারনেট ঘাটলে অনেক টিউটরিয়াল সাইট পাবেন যদিও বেশির ভাগ সাইট ই ইংরেজিতে লেখা । তবে বিশ্বাস করুন এইগুলো এমন সহজ ইংরেজি যে যেকেউ একটু মন দিয়ে পড়লেই বঝতে পাবেন। তার পরও কিছু বাংলা সাইট রয়েছে। আমি নিচে কিছু বিখ্যাত আর সারা জীবন কাজে লাগে এমন ওয়েব সাইটের নাম দিচ্ছি যা আপনাকে পৌছেঁ দিবে আপনার কাংক্ষিত ঠিকানায়।
http://www.w3schools.com/ এই সাইট টা হল ওয়েব ডেভেলাপার দের জন্য আতুর ঘর। আমার তো ধারণা এমন ডেভেলাপার খুজে পাওয়া যাবে না যে কিনা এক বার এই সাইটে ভিজিট করে নাই। কত যে প্রয়োজনীয় তা একবার ভিজিট করেই বুঝতে পারবেন।
http://code.tutsplus.com/ এইটা অনেক ভাল আরটিকেল নির্ভর সাইট। অনেক কিছু পাবেন এই খানে। যদিও অনেক ভিডিও প্রিমিয়াম । কিন্তু ফ্রি যে গুলো আছে তা কিন্তু আপনার চাহিদা মেটাবেই।
http://tutorialzine.com/ এটাও খুব ভাল সাইট। সহজ ভাষায় লেখা।
http://www.careerinfobd.com: এই সাইটা খুবই ভাল। অনেক প্রয়োজনীয় টিউটরিয়াল পাওয়া যায় এই খানে।
Click This Link : মনে হয় সবাই জানে যে এই সাইটটি হল খুবই কোয়ালিটি পূর্ণ একটা ভিডিও টিউটরিয়ার সাইট। যদিও বেশির ভাগই প্রিমিয়াম।
http://www.w3resource.com/: এই সাইটটি ডেভেলাপমেন্ট শেখার জন্য খুবই ভাল সাইট।
http://www.codecademy.com/: কোড় লিখে লিখে শিখার জন্য খুবই দরকারি সাইট।
http://css-tricks.com/: সিএসএস গুরু বলা হয় যাকে তার সাইট এইটি. Chris Coyier এর লেখা পড়লে আপনি যে কখন শিখে যাবেন তা নিজেও জানতে পারবেন না। সিএসএস শেখার জন্য অসাধারণ একটা সাইট।
আরোও অনেক সাইট আছে কিন্তু যে গুলো দিলাম তা দেখা শেষ হলে আপনার আর কোন সাইট দেখার প্রয়োজন পরবে না আশাকরি।
কাজ করার আগ্রহ: নতুন নতুন কাজ করার আগ্রহ থাকতে হবে। কোন কাজই সহজ না আবার সবই সহজ যদি চেষ্টা করা যায়। অনেকের কাজ দেখতে হবে । তাদের অনুসরণ করতে হবে।
শেখার কোন শেষ নাই: নিজেকে কখনো ভাবা যাবে না যে আমি অনেক কিছু জানি। এই পেশায় শেখার কোন শেষ নাই। যত শিখবেন ততই নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে।
জ্ঞান শেয়ার করার মানসিকতা: জ্ঞান হলো আলোর মত যত ছড়াবেন তত বাড়বে। তাই জ্ঞান শেয়ার করতে হবে। নিজে যা নতুন শিখেছেন তা অন্য কে জানাতে হবে । আবার যারা শেয়ার করছে তাদের কে উৎসাহ দিতে হবে।
ধাপে ধাপে শিখুন: সব কিছু একবারে শুরু না করে ধাপে ধাপে শিখুন। যা শিখবেন তা যেন ভাসা ভাসা না হয়। কম শিখুন কিন্তু সঠিকটা শিখুন । শক্ত ফাউন্ডেশনের উপর শক্ত পাকা বাড়ি বানানো যায়। যতি ভিত্তিটাই দুর্বল হয় তবে বেশি দূর আগানো কঠিন হবে।
পরিশেষে আপনাদের সবার সফল ভবিষ্যৎ কামনা করি। এমন অনেক নির্দেশনা আর টিউটরিয়াল এর জন্য এই সাইটটি দেখতে পারেন।
২|
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৯
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: শেখার ইচ্ছে আছে। ধন্যবাদ আপনাকে।
৩|
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৩
হাসান রাজু বলেছেন: অসাধারণ বাংলা ভিডিও টিউটরিয়াল
http://rrfoundation.net/
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২১
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: আপনি কি নিয়া কাজ করতাসেন ??