নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের মুক্ত কন্ঠস্বর.....

সময়ের মুক্ত কন্ঠস্বর.....

ধূসরনীল৩২

সময়ের মুক্ত কন্ঠস্বর...

ধূসরনীল৩২ › বিস্তারিত পোস্টঃ

আবার জেগেছে জনতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩





আজ দেখলাম উত্তাল জনসমুদ্র,

যেখানে কোনও ধর্ম নেই,

নেই কোনও বয়সের ভেদাভেদ,

ছোট্ট শিশু থেকে আশি বছরের মুক্তিযোদ্ধা,

বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে নব্য কৈশোরের স্লোগান,

দাবি শুধু একটাই,

আবার জেগেছে জনতা,

৫২'র মত...

৬৯'র মত...





আমরা দেখিনি সেই নির্মম হত্যাযজ্ঞ,

দেখিনি সেই অত্যাচার,

সেই ঘৃণ্য নরকের কীটগুলো,

যারা হত্যা করেছে নির্মম ভাবে আমাদের,আমাদের দাবি গুলো

হত্যা করেছে মায়ের কোলের শিশুকে দেয়ালে আছড়ে,

তারপর নির্যাতনে দিয়েছে কলঙ্কের তিলক,

সেই শিশুর আর্তনাদ আজ হয়েছে গর্জন,

সেই কলঙ্কের তিলক হয়েছে তোমাদের মৃত্যুর পরোয়ানা...





কিন্তু আজ আমাদের দাবি একটাই,

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই...

বাংলার মাটিতে রাজাকারের ঠাই নাই...



আজ উত্তাল শাহবাগ,উত্তাল প্রেস ক্লাব,

উত্তাল তুমি,উত্তাল আমি...

উত্তাল পুরো জাতি...



সবার দাবি একটাই,

ফাঁসির রায় চাই....................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.