| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহসী এক তরুন পুলিশ অফিসারের করুন মৃত্যু...
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকা থেকে একটি সংঘবদ্ধ চোর চক্রকে ধাওয়া করে মুন্সীগঞ্জের গজারিয়ায় গিয়ে খুন হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শরিফুল ইসলাম (৩৮)। রোববার ভোরে ডেমরার সারুলিয়া এলাকা থেকে একদল চোর ট্রাকে করে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামসহ ট্রান্সফরমার নিয়ে যাচ্ছিল। এ সময় ওই চক্রকে আটকানোর জন্য ডিবি পুলিশের দু’টি গাড়ি ট্রাকটি ধাওয়া করে মুন্সীগঞ্জের গজারিয়ায় পর্যন্ত যায়। গজারিয়া এলাকায় হঠাৎ ট্রাকটি থামিয়ে পেছনে থাকা ডিবির একটি মাইক্রোকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এস আই শরীফ লাফ দিয়ে ট্রাকের বাম পাশের দড়জার হ্যান্ডেল ধরে ঝুলে পড়েন এবং চালককে ট্রাক থামাতে বলেন। কিন্তু চালক না থামিয়ে জোরে টান দেয়।
এক পর্যায়ে ট্রাকে থাকা এক ‘চোর’ শরীফের মাথায় আঘাত করলে তিনি নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন শরিফুল। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আর নিহত এসআই শরীফের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির চন্দ্রগাতি গ্রামে। তার বাবার নাম গাজী মো. আবদুর রশীদ।
স্যালুট হে সাহসী তোমাকে। তোমার এই আত্নত্যাগে সততা ফিরে আসুক তোমার পেশার অন্যদের মাঝেও...
যেখানে আজ পুলিস নিন্দনীয়... সেখানে তুমি আমাদের অহংকার!!!
©somewhere in net ltd.