| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন শাহবাগ মোড়ের জাতীয় যাদুঘর দেখতে দেশ বিদেশ থেকে মানুষ আসতো। এরপর থেকে আসবে কেবল শাহবাগ মোড় দেখতে। জয়তু এ নবীন প্রজন্ম! জয়তু প্রজন্ম চত্বর!
একযুগ পর আমি যদি আমার ছেলেকে নিয়ে এখানে আসি তবে তারে বলব
: দেখো বাবা এই সেই চত্বর যেখানে আমরা দ্বিতীয়বার মুক্তির যুদ্ধ করেছিলাম। সে এক অবাক করা যুদ্ধ ছিল। বুলেট বারুদ কিছুই ছিলনা। ছিল শুধু জাগ্রত চেতনা, আগুনঝরা কণ্ঠ আর মুষ্টিবদ্ধ হাত। সেই যুদ্ধে আমাদের চেতনার মুক্তি হয়েছিল। লাল সবুজের জমিন থেকে আমরা সেদিন সব আগাছা উপড়ে ফেলেছিলাম........
©somewhere in net ltd.