| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলপাখি আমি
মুক্ত বিহঙ্গের মত নীল আকাশের দুরপ্রান্তে হারিয়ে যাই বারেবার, খুজি প্রাণের স্পন্দণ। জানান দেই আমার আমিত্ত্বকে। গেয়ে যাই জীবনের জয়গান।
জিজ্ঞাসা
পেয়ে তোমার আমন্ত্রণ, রাঙিয়েছি মন,
রোমান্টিকতায়, পুরোপুরি মজনু এখন,
পারবে কি হতে লায়লা?
একটা নিটোল প্রেমলীলায়,
হোক, হোক না মোহাচ্ছন্ন এই মিলনমেলা।
সংগলিপ্সায়, মিলনেচ্ছায় বিভোর এই আমি,
এখন তো যৌবনোন্মাদ ফরহাদ যেন,
তুমি কি ভাবোন্মত্তা শিরি?
বুঝ কি তুমি? জান কি তুমি?
তোমার জন্যে, ওগো বন্ধু আমার,
পারি ডিঙোতে, পাহাড়-সাগর-নদী-গিরি।
নির্ঘুম রাত কাটিয়েছি কত শত,
তাজমহলসম প্রেমালয় গড়েছি কত,
নিঃসীম বেদনায় অনেক গেয়েছি গান।
সকল অনুসন্ধিতসা, সকল মনস্কাম
পাবে কি পুর্ণতা এখন?
হবে কি শেষ, তোমাতেই সব অবসান?
সেঁধেছো কি রাগ অনুরাগের?
মোহনীয়তায়, সেজেছ কি মোহিনী হয়ে?
হবে তো সঞ্চারিত ভালবাসা,
হৃদয়ে হৃদয়ে চুঁয়ে চুঁয়ে।?
সকল অনুসন্ধিতসা, সকল মনস্কাম
পাবে কি পুর্ণতা এখন?
হবে কি শেষ, তোমাতেই সব অবসান?
পারবে কি দিতে সঁপে, জীবন-যৌবন-মন?
আস, জীবনের পথে, জীবনেরই মাঝে,
স্বপ্নিল ভালবাসারে আজ, করি আলিংগন।
বন্ধ হোক, হৃদয়ের অনাকাংখিত রক্তক্ষরণ।
~~~~~~সুরজিত দত্ত~~~~~~
স্থানঃআখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ।
তারিখঃ২৯/০৬/২০১৩খ্রিঃ,সময়ঃরাত০৮.০০টা।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৫
নীলপাখি আমি বলেছেন: আমার ব্লগ জীবনের প্রথম পোষ্ট। কবিতা লেখার প্রচেষ্টা বেশিদিনের নয়। আপনাদের গঠনমুলক সমালোচনাই আমার প্রেরণা।