নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

bluebird

I am simple in every step of my life.

নীলপাখি আমি

মুক্ত বিহঙ্গের মত নীল আকাশের দুরপ্রান্তে হারিয়ে যাই বারেবার, খুজি প্রাণের স্পন্দণ। জানান দেই আমার আমিত্ত্বকে। গেয়ে যাই জীবনের জয়গান।

নীলপাখি আমি › বিস্তারিত পোস্টঃ

কবিতামালা

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২২

তোমাকেই বলছি



কখনও মনে হয়, উর্বশী তুমি,আমার প্রেয়সী,

গুণমুগ্ধতায় আচ্ছন্ন আমি যার।

দোদুল্যতায় দুলি, ভাবে মন,

তুমি তো এখন,

একদলা মাংসপিন্ড, চেতনারহিত অনুভূতিহীন।

ভালবাসায় হওনা সিক্ত, নিষিক্ত বিরহে,

নিঃসীম বেদনামলিন।



প্রতিশ্রুতি ভাঙছ নিয়তঃ,

একি নীতিকঠোরতা? তোমার নীতিমত?

নাকি কামনার অবরোধ?

নাকি বাসনার অবদমনজাত তথাকথিত সুখ?

তবে কেন, নিশির স্তব্ধতায়, কেঁদে ভাসাও বুক?

নিজেই নিজেকে কর অস্বীকার,

কেন হও অবরুদ্ধ সংকীর্ণতায়।

হও কেন সমর্পিতা, বেদনার ঈগল-থাবায়।



ওগো ভেনাস, ওগো ভালবাসা,

জাগাও, জাগাও প্রাণে, নতুন আশা।

এসো করি, প্রেমসুধা পান,

যুগল-কন্ঠে গাই জীবনের জয়গান,

জীবন মাঝেই জীবনেরে,

এসো করি সন্ধান।





~~~~~~সুরজিত দত্ত~~~~~~

স্থানঃ আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

তারিখঃ২৬/০৬/২০১৩খ্রিঃ,সময়ঃরাত১০.০০টা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.