| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলপাখি আমি
মুক্ত বিহঙ্গের মত নীল আকাশের দুরপ্রান্তে হারিয়ে যাই বারেবার, খুজি প্রাণের স্পন্দণ। জানান দেই আমার আমিত্ত্বকে। গেয়ে যাই জীবনের জয়গান।
চাই প্রস্ফুটিত ভালবাসা
ভালবাস, বুঝিনা তো,
তবু কেন আজও, যোজন দূ্রত্ব?
কেন নিজেকে রাখ গুটিয়ে, থাক নির্লিপ্ত?
নিঃসংগতারে, সেই কবে দিয়েছি তো নির্বাসন,
করেছি তো দুজনেই, শর্তহীন বন্ধুত্বে আস্থাস্থাপন।
রুপোলী জোছনার মা্যাময়তারে তো করেছি আবাহন,
ভাললাগার ফল্গুধারায় হয়েছি সিক্ত, করেছি অবগাহন,
কেন তবু, নিঃসীম একাকীত্বে পোড়ে মন?
তমসাঘন এই জীবন-যৌবন?
অনাকাংখিত এহেন নিরস জীবন যাপন?
আজ এবেলায়, হোক প্রস্ফুটিত ভালবাসা,
ধন্য কর জীবন-মরণ, পূর্ণ করে আশা।
তোমার অনিন্দ্যসৌন্দর্য্, হোক পূর্ণ মদিরতায়,
ইচ্ছেরা সব বিবস্ত্র হোক,
উঠুক জ্বলে, কামনার বহ্নিশিখা।
এসো, ভালবাসার সুখ নিই, নিদ্রায়-জাগরণে
এসো দৃপ্তপায়ে, যৌবনের গানে গানে,
দিই বদলে, অদৃষ্টের ভিন্ন লিখা।
~~~~~~সুরজিত দত্ত~~~~~~
স্থানঃ আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
তারিখঃ ০৬/০৭/২০১৩খ্রিঃ, সময়ঃ রাত ১১.৫৫টা।
©somewhere in net ltd.