নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

bluebird

I am simple in every step of my life.

নীলপাখি আমি

মুক্ত বিহঙ্গের মত নীল আকাশের দুরপ্রান্তে হারিয়ে যাই বারেবার, খুজি প্রাণের স্পন্দণ। জানান দেই আমার আমিত্ত্বকে। গেয়ে যাই জীবনের জয়গান।

নীলপাখি আমি › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭





ভালবাসা, তুমি কি?



ভালবাসা, তুমি কি অমানিশার চাঁদ?

নাকি ডুমুরের ফুল?

জানি তো, আছ তুমি,

যুগে যুগে গড়েছ, গড়ছ ইতিহাস,

কখনও সৃষ্টিতে, কখনও বিনাশে,

করে যাচ্ছ, নিজের প্রকাশ।



তোমার ছলনে, অনলে তোমার,

জ্বলেছে, জ্বলছে, জ্বলবে গোটা বিশ্ব,

তবুও তুমিহীনা কিছু নেই,

তুমিহীন বিশ্ব যে, বড় বেশী নিঃস্ব।

সৃষ্টির উল্লাসে গড় সভ্যতা, বড় একাগ্রতায়,

বিনাশও যাচ্ছ করে কঠিন ধবংসোন্মত্ততায়।



তোমার অস্তিত্ব, করিনি অনুভব

জীবন বুঝি নির্জীব তাই,

আজও যে হয়নি, হে ভালবাসা,

তোমার সাথে প্রেম, তোমারে ভালবাসা।





জিজ্ঞাসি তোমারে তাই বারে বারে,

বাঁধভাঙা যৌবনে বাঁধ কি বাসা?

হতাশামাঝে, পার কি জাগাতে আশা?

পার কি মৌনতারে, এনে দিতে বাঙময়তা?

পার কি সঞ্চারিতে, জীবনমাঝে হীরন্ময় দ্যোতকতা?

আজও যে হয়নি, হে ভালবাসা,

তোমার সাথে প্রেম, তোমারে ভালবাসা।





~~~~~~সুরজিত দত্ত~~~~~~

স্থানঃ আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ।

তারিখঃ০৬/০৭/২০১৩খ্রিঃ,সময়ঃসন্ধ্যে০৭.০০টা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.