নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

bluebird

I am simple in every step of my life.

নীলপাখি আমি

মুক্ত বিহঙ্গের মত নীল আকাশের দুরপ্রান্তে হারিয়ে যাই বারেবার, খুজি প্রাণের স্পন্দণ। জানান দেই আমার আমিত্ত্বকে। গেয়ে যাই জীবনের জয়গান।

নীলপাখি আমি › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪





জিজ্ঞাসা আমার





তোমার ডাগর দু’টি চোখ,

চোখের ভাষা, দুর্বোধ্য ভীষণ।

চেয়েছি তো বুঝতে শতরূপে শতবার,

বিফলতায় হয়েছি উদভ্রান্ত, বারে রার।

এ কেমন চোখ, কেমন ভাষা তোমার?



তোমার লজ্জারাঙানো মন, অনুভূতি,

চেয়েছি পড়তে, সকাল-সন্ধ্যায়।

মন যে আমার, কাঁদে নিরন্তর ব্যর্থতায়।

অভেদ্যতায় আবৃত, অবোধ্য সাধারণের,

এ কেমন মন, এ কেমন অনুভূতি তোমার?



জীবন-জাটিল্যে দেহ-মনে হও ক্ষত-বিক্ষত,

বিব্রততায় গুটানো মন, বহুবার হয়েছে আগুয়ান,

তোমার নির্লিপ্ততা বাঁধ সেধেছে, করেছে অপমান।

একি বিশুদ্ধ নির্লিপ্ততা নাকি দুর্বোধ্য অহংকার?

জানিনা, চাইনা জানতে, জানা নেই আমার।

এ কেমন নির্লিপ্ততা, এ কেমন অহংকার তোমার?



অনিন্দ্য-সুন্দরী তুমি, তুমি মোহিনী,

তোমা থেকেই জাত কিম্বা তোমাতেই নিহিত,

অজেয় অজস্র শক্তি, সকল সম্মোহনী।

যৌবন-মদে মত্তা, অহংকারেরও নেই ইয়ত্তা,

হারাবে একদিন সব আত্মাভিমানে,

হারিয়েছে যেমন যুগ-যুগান্তরে, তোমার পূ্র্বসুরীরা।



সৌন্দর্য যদি না হয় স্তুত,

যৌবন যদি না হয় পূজিত,

মন যদি না হয় সঞ্চারিত,

অন্যজনে, অন্য মনে, ওগো সুন্দরীতমা,

এসবের কি প্রয়োজন?

ওগো ভেনাস, ওগো তিলোত্তমা,

হবে যে ব্যর্থ, জীবনের সব ছলা-কলা, সব আয়োজন।

এ মন তাই, জিজ্ঞাসে বারে বার,

এ তোমার কেমন চোখ, কেমন মন,

কেমন অনুভব, কেমন সৌন্দর্য, কেমন যৌবন?





~~~~~~সুরজিত দত্ত~~~~~~

স্থানঃ আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

তারিখঃ১৫/০৬/২০১৩খ্রিঃ, সময়ঃবিকেলঃ০৫.০০টা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.