নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম - মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু । লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর বাঁধন

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৩০



নিখিল ভুবন, দুরের গগণ

অন্তরে প্রেম ফুঁকে ।

মনে জাগায় মধুর প্রীতি

হরষ ফুটায় চোখে ।

নিখিল ভুবন, দূরের গগণ

অন্তরে প্রেম ফুঁকে ।



সজীব সবুজ সুন্দর প্রকৃতি

নীল আকাশের তারার জ্যোতি

রক্তে রাঙ্গে দিবস রাত্রি

অনুরাগ হূদে মেখে ।

নিখিল ভুবন, দূরের গগণ

অন্তরে প্রেম ফুঁকে ।



এই পৃথিবীর মায়া নিরস

ভালবাসার ছঁড়িয়ে পরশ

মানব দেহ করে যে সরস

আবেশ ঝরাই সকল বুকে ।

নিখিল ভুবন, দূরের গগণ

অন্তরে প্রেম ফুঁকে ।



চাঁন সুরজের আলো ভালো

নিথর নয়নে রঙ ঝরালো

কালোর মাঝে আলো দিলো

আঁধার নিল ছেকে ।

নিখিল ভুবন, দূরের গগণ

অন্তরে প্রেম ফুঁকে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
জাস্ট আউট অফ কিউরিওসিটি এর কারণে আসকিং - আপনার নামের নুনু মানে কি ?

২| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৬

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু বলেছেন: ভাই মানে যাহাই -

ছোট বেলার ডাক নাম।
মা-বাবা, দাদা-দাদি আদর করে ডাকতেন বলেই নামটি স্থায়ি হয়ে যায় ।

ধন্যবাদ -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.