নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম - মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু । লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা দিবস

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭



বছর ঘুরে প্রতিবার আসে ২৬শে মার্চ

হায়ানার ক্ষত চিহ্ন রেখে যায়-

প্রাণের চেতনায় নব নব ভঙ্গিমায় ।

অন্তরে দোলায় ব্যাথা

বারে বারে মনে পড়ে তোমাদেরই কথা

হে স্বাধীনতাকামী স্বর্গগামী বাংলারবীর

মুক্তির অগ্রনি সৈনিক শহীদ শীর ।



রক্তের অশ্রু ঝরে আজও প্রাণে

নয়ন ঝলসায় তোমাদের স্মরণে

স্বাধীকার জয়ে প্রানাহোতি দিয়ে বিস্ময়ে

চলে গেছো নিরুদ্দেশে অভয়ে,

স্বাধীন বাংলার স্বপ্ন মোদেরে দেখিয়ে ।

স্বশ্রদ্ধা, দেশহিতে গাঁথনো মহান চিত্তে

নির্বৃত্তে মৃত্যু জয়ে হয়েছো অমর চিরোধির –

হে স্বাধীনতাকামী স্বর্গগামী বাংলারবীর

মুক্তির অগ্রনি সৈনিক শহীদ শীর ।



বাংলাদেশ নাম, তোমাদেরই প্রাণের এ দান

আমাদের এ গর্ব, অভিমান চির-অম্লান ।

হে মহান স্বাধীনতা শহীদ’ বাঙালীর চেতনা

স্বস্বাধীন বাংলার জাগ্রত কল্যাণের নমুনা ।

তোমাদেরে হারানোর বেদনা, হূদয়ের মুর্ছনায়

ভেসে ওঠে যাতনায় সেই কালো রাত

আর হায়ানার আঘাত, বিষাদে ভাসায় নীর-

হে স্বাধীনতাকামী স্বর্গগামী বাংলারবীর

মুক্তির অগ্রনি সৈনিক শহীদ শীর ।



স্বাধীনতা পাবার এ চিহ্ন রহিবে অভিন্ন

বাঙালীর বুকে, শব্দে ফোটে প্রতিটি মুখে,

কালে কালে যুগে যুগে আমাদের আনুরাগে-

তোমরা আছো, রহিবে সোহাগে আমাদের মাঝে

চির-অক্ষত চেতনায় উদ্ভাসিত বাঙালীর আবেগে ।

রহিবে লাল সবুজের পতাকায়, সবুজের শ্যামলীমায়

প্রতি প্রাণের সজীবতায় থাকিবে স্থীর –

হে স্বাধীনতাকামী স্বর্গগামী বাংলারবীর

মুক্তির অগ্রনি সৈনিক শহীদ শীর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.