| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু
নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]
![]()
এই লাল সবুজের পতাকার তরে
শহীদ হল ত্রিশ লক্ষ প্রাণ
স্বাধীকার জয়ের যুদ্ধ করে
পাইনো মোরা ‘বাংলাদেশ’ এ নাম ।
এই বাংলাদেশ, মুক্তিকামী শহীদের অভিমান,
এই বাংলাদেশ মুক্তিযুদ্ধার আমরণ বিজয় গান ।
মাটির পরশ মাটির টানে লুটি
ভয়হীন প্রাণে অস্ত্রধরে বাঙালী সাত কোঠি
রক্ত ঝরায় সিক্ত বিজয় এল খাটি
মুক্ত হলো বাংলার মাটি স্বস্বাধীন জন্মস্থান –
এই বাংলাদেশ, মুক্তিকামী শহীদের অভিমান
এই বাংলাদেশ মুক্তিযুদ্ধার আমরণ বিজয় গান ।
উড়লো নিশান বাজলো বিষাণ বিশ্বময়ে
বিজয় ধ্বনি উঠলো রণি আকাশ ছোঁয়ে
বাঙালির জয় বাংলা বিজয় স্বাধীকার লয়ে
অর্জিত হয় স্বাধীতা চির-অম্লান –
এই বাংলাদেশ, মুক্তিকামী শহীদের অভিমান
এই বাংলাদেশ মুক্তিযুদ্ধার আমরণ বিজয় গান ।
©somewhere in net ltd.