নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম - মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু । লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু › বিস্তারিত পোস্টঃ

অধরা প্রিয়া

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫১

হে অনন্ত, অনাদির চিরন্তন প্রিয়া

জনমে জনমে আমি তোমারে চাহিয়া -

যুগে যুগে খুজেছি ফিরিয়া ।

তোমারই বন্দনা, করেছি আরাধনা,

অজানা রূপে ভালবাসা-জাগানিয়া ।

তুমি আছো হিয়া মাঝে

আমার ম-ন-প্রাণে বিরাজে

গোপন চারণা হয়ে উদ্ভাসিয়া ।

তুমি, বাসনা-রাগীনি!

জীবন রঙ্গিণী, অনুরাগী ছন্দ-মালা ।

বসন্ত-যৌবনাবালা, আমার চির-বিনোদিনী ।

প্রেম ভাবে গাঁথা হয়ে সৃষ্টির আদি-কালে,

জেগে ওঠা প্রেম অভিলাষ,

তোমাতে লয়ে পিয়াস ভালবেসেছি উথলে ।

না পাওয়া ব্যথা, মরমে আছেনু গাঁথা

ধরা নাহি দাও দেহে,

জিবনে প্রেমদাহে, অছোঁয়া রেখেছ মমতা ।

স্বপনে আনমনে আলিঙ্গন চাহি তনে,

অসিমা! তুমি সীমা হলে না,

অধরে ধরাবিনা ঝলসে মন দাহনে ।

অধরা হে প্রিয়া 'ছোয়া হলে না,

শরাবের নেশা লাগা, প্রেমে সোহাগা

আমার মানস-পটে বিধু, তবে, ধরা হলনা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.