| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু
নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]
অনাদি কালে বাসনার মোহে
ভেসে ছিলে প্রেম ভাবাস্রোত বহে
তরঙ্গ ভরিয়া ওঠ উদ্ভাসিয়া নিখিলে ।
আনন্দ বিথারি কূল কূলে ভ্রমিয়া
এসেছ ধরায় আদি কালে নামিয়া
বিরহের লহরে দোলিয়া দোলিয়া ।
স্রষ্টার মনোভাব প্রেমে প্রকাশ লভিতে
হরষিত চিত্তে মধুভাব সৃষ্টিতে ।
অপ্রাচীন প্রেম গাথা মরমে গাঁথিয়া -
ধরাবুকে পশিলে হলপের আলোকে
বিরহ সঞ্চার বাঁধিছে গীতহার পলকে
তিমিরের ঝলকে তৃঞ্চা অলকে ভেদিয়া ।
চিরস্মৃতির মনোহরী প্রীতির স্বস্বভাব
হৃদয়ে অঙ্কন নির্যাসীত স্পন্দন লভে
রাশ-রাশ অনুপ্রাস গীতিমাল্য ভরিয়া ।
আলৌকিক চুরতি দিব্যে গাঁতা মুরতি
চিত্তের দহনে রহে মিলনের আকুতি
বিরহবিধুর নিগুর, প্রাণে পরশিয়া ।
যুগ পর যুগ ক্ষয় ব্যাকুলতা অজয়
পুরাতন প্রেমে নিত্যনূতনে ভাবোদয়
আকুলিত করে রয় অনুরজ্ঞ হরিয়া ।
শোকে দাহে দহে চলে খুজে প্রেম
নিখিলের আদির সর্বাদির মহাক্ষেম
সকল কালে বিহারে কবির গীত হইয়া ।
©somewhere in net ltd.