নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম - মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু । লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টি 'রঙ্গিণী'

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫



হে চির-প্রেমদানী -

স্রষ্টার সৃষ্টি 'রঙ্গিণী' তুমিই ‘হে নারী ।

তোমা হতে প্রেমধারা ভবশোভাধারী ।

স্রষ্টার সৃষ্টি 'রঙ্গিণী' তুমিই হে নারী ।



সুখ-ভোগ বিকাশিনী, বিনোদিনী-

পিড়নে শিরীন নরেরে দিয়েছ ঋন,

দাহনে ঢেলেছ জল, স্নেহ বিছারী ।

নরপ্রেম সুবাধে জন্মিলে স্বর্গপাদে-

আদমের অঙ্গখণ্ড বাহিরিলে 'পাজরী' ।

স্রষ্টার সৃষ্টি 'রঙ্গিণী' তুমিই হে নারী ।



জীবনে-যৌবনা সাধ যত তোমা লয়ে

সুষমা সঞ্চারিনী আবেগের রাগিণী হয়ে

বাসনায় ফুঠেছো ধক্ নাশী, আবিরী ।

প্রেম-বিতরনে এলে সুধা হয়ে মননে

অতুলদীপ্তপ্রেমে নরতনে সুখ-বিহারী ।

স্রষ্টার সৃষ্টি 'রঙ্গিণী' তুমিই হে নারী ।



মহী-রূপ পুষ্পে তুমি কলি সহাস্য

পুরুষের বুকে-চোখে কামনা ভাস্য

তুমি বসন্ত-মধু, যামিনীর-বিধু, 'আদরী ।

প্রাণ-লোভা মন ছোয়া জ্যোত্স্নার আলো

তৃঞ্চার ঝরণা, নরআলপনায় মাধুরী ।

স্রষ্টার সৃষ্টি 'রঙ্গিণী' তুমিই হে নারী ।



তন-ময় শোভাসিত সোহাগ বিভাসিত

মায়া-ছল কল-কল বক্কে উদ্ভাসিত

নয়নে হেরি যত 'বিস্ময়' মনে বিথারী ।

তোমা হনে ভাব রস মনের হর্ষ পরশ

ক্লান্তে আবেশ ‘নরে’ লুপ্ত স্ফীত লহরী ।

স্রষ্টার সৃষ্টি 'রঙ্গিণী' তুমিই হে নারী ।



নারী, শুধু প্রেম নও-

মানস সৃষ্টির জন্মধারা তুমি হও ।

তুমি 'মা' জন্মিয়াছ যুগে যুগে কায়া

মানব এসেছে ভবে তোমাতে ভ্রমিয়া'।

তোমার অঙ্গাংশে মানবী আকৃতি গড়িয়া -

দিয়েছো দান পুরুষেরে । সে কি তুমি নও ?

নারী', শুধু প্রেম নও !



তোমার দেয়া আরও কত দান এ দেহে,

তোমার বক্কের শুদ্ধ-দুগ্ধ এ শরীরে বহে ।

তিলে তিলে গড়েছো সন্তানেরে স্নেহে,

সে কি কম-পাওয়া ? ঋন কি শোধে গুন-গেহে ?

তুমি অসীমা! শত কষ্টে হেসে কথা কও ।

নারী', শুধু প্রেম নও !



হীন-জ্ঞান করে যে, সে তোমার পাপি,

স্রষ্টায় ক্ষমে না'ক মা, পাপে আরশ ওঠে-কাঁপি ।

যত বীর, রাজা, অলী-ফকির এ বিশ্ব- ব্যাপি,

সবার তরে স্রষ্টার স্বর্গ, তব চরণ তপি ।

তব সাথে বাঁধা সব, জগতের কাণ্ডারী কি নও ?

নারী', শুধু প্রেম নও !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.