নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম - মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু । লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু › বিস্তারিত পোস্টঃ

বিভোর রাতে

০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪



এই জ্যোত্স্না নিশীতে বনে

আমি একা আনমনে কুঁড়িয়েছি ফুল,

গেঁথে মালা ছড়াব তোমার চরণে ।

তোমার দু'টি রাঙা চরণে,

এই নীলিমা ছায়া তলে এসে-

আঙুলে গাঁথা মালা ল'হ ল'হ বরণে ।



মনোহরী রাত, আজ সোহাগ ঝরা

এই সান্তর, প্রান্তরের মধুবনে -

এসো হে প্রিয়া প্রেম ছলে দোলে মননে ।

মধুমুগ্ধতায় আজি হারিয়ে যেতে -

বাধা নাহি এই বিভোর রাতে

ঝরে ঝরে তোমার বাহুতে নিরজনে ।



এসো প্রেম বরিষণ স্রোতে দোলে,

মিলে-মেলে কোলে কোলে -

দুজনের মিলনবিহ্বলতার হিল্লোল সনে ।

এই বনোকুসুমের পরশে হরষে হরষে

শিহরণে ঝরে ঝরে আলিঙ্গনে মিশে,

এসো প্রিয়া, বিজীয়া লহ নিশী এ কাননে ।



নিরন্তরাল অনুরাগ রচেছি বিজন তটে

এসো প্রিয়া এসো, দো'ল হূদয় পটে

নয়ন হেরায় এসো ভা'স দর্পনে ।

অমল সমীরণে দোলে দোলে

মকুলের গন্ধে ব্যাকুলিত চিত্ত সরলে-

খেলে খেলে উদ্ভাসীত হও মোর প্রাণে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.