| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু
নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]
![]()
বিশ্ব আবাদ করিতে পারে
মানব কি আর একা
তাইত সৃজিল প্রভু 'মানবী' সখা।
ক্ষুদা দিয়া পুরুষেরে নারী করে সুধা
অজুদে কল্যাণমজুদ আধা-আধা রাখা ।
তাইত সৃজিল প্রভু 'মানবী' সখা।
মিলে-মেলে নারী নরে
জীবের হয় গঠন
নারী তন পুরুষের ভোগ রস মাখা ।
নর অভিলাষি নারী সৃষ্টির এই দিশা
নারী পোষা হয় নর, হয়ে তার ভুখা ।
তাইত সৃজিল প্রভু 'মানবী' সখা।
রুপ-স্নিগ্ধ-সুবাস-গন্ধ
হেরে তার পুরুষ মুগ্ধ
নারীআঁকি নরঅন্ধ, প্রেম তরে বিকা।
দিবাকালে সেবাবধু রাতে হয় প্রেম সিন্ধু
সেজেবিধু জ্যোতিদানে পুরুষ গড়ে পাক্কা ।।
তাইত সৃজিল প্রভু 'মানবী' সখা।
©somewhere in net ltd.