নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম - মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু । লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু › বিস্তারিত পোস্টঃ

প্রেম স্ফীত

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬

বিভাসিত জ্যোত্স্নার ছায়াতলে

হারিয়ে যেতে মানা নেই

তোমায় নিয়ে সাথে

আজ এই নীশিথে নীলাভ রাঙ্গা আলোতে

ম’ন স্ফীতে ভালবাসার হরষ চিতে ।

হারিয়ে যেতে মানা নেই

তোমায় নিয়ে সাথে ।



হাতে হাত রেখে প্রেমানন্দে মেতে

ভেসে যাব বাঁধাহীন অমলিন স্রোতে

যামিনি অন্তরালে নিরবে

আলিঙ্গিয়া বাহে বাহে

চুমিয়া অধর উল্লাসে মৃদু ছন্দ গীতে ।

হারিয়ে যেতে মানা নেই

তোমায় নিয়ে সাথে ।



হূদয়ে হূদয়ে খেলে প্রেম ভাবে দোলে

সোহাগে মন-তন লুটিয়ে লব ছলে

প্রাণে প্রাণে প্রাণ মিলিয়ে

জড়িয়ে বাহু ডুরে

জোনাকি মতোফুটে উড়িব প্রেমরথে ।

হারিয়ে যেতে মানা নেই

তোমায় নিয়ে সাথে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.