| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু
নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]
(ছবি-গুগোল)
জালবো আলো! জ্বালে, জ্বালবো ভয়
আমার হয় যদি হোক ক্ষয়
ফুটিয়ে নেবো সকল বক্ষে বিজয় প্রত্যয় ।
দ’লবোদশা, গণ রুষায়
আঁধার যত ভ্রান্ত নেশার, হবেই অবক্ষয় ।
আমার হয় যদি হোক ক্ষয়
জাগিয়ে লবো সকল বক্ষে বিজয় প্রত্যয় ।
মরণ জয়ের মিছিল যখন নামবে মাঠে
থামবেনা আর কোনো বাঁধায় হই বিভ্রাটে
স্বচ্ছ সরল আসবে ছুটে অকুন্ঠো বিস্ময় ।
ধ্বংস আনি ভাঙবে গ্লানীর সকল ক্লান্তী
যখন, জ্বালবে মুশাল, আলোর প্রদীপ সহসা নির্ভয় ।
আমার হয় যদি হোক ক্ষয়
ফুটিয়ে নেবো সকল বক্ষে বিজয় প্রত্যয় ।
আসবে জোয়ারঢলে গণসমোজ্জল নির্বিক
নবিন রশ্মি ঝলকাবে গুছে অলিক
ঝরবে জরা ডুববে ভরা বিস্মৃত সঞ্চয় ।
জাগরন ছুটায় ফুটিয়ে নেব সাম্য বাঁধন
প্রাণে প্রাণে ঝলকিবে আলো, হবো আলোকময় ।
আমার হয় যদি হোক ক্ষয়
ফুটিয়ে নেবো সকল বক্ষে বিজয় প্রত্যয় ।
©somewhere in net ltd.