| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু
নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]
তোমার দেহসীমায় আমাকেইত পাবে
উড়ন্ত পাখির মতো ক্লান্তি ভারে-
আমি বসি জিরান নিতে তোমারই মাঝে
শাখায় শাখায় তোমারই অবয়বে
শান্তীর নীড় বাঁধি উচ্চো ডালে চড়ে ।
প্রেম সোহাগী আচল তোমার সবুজপাতার মতো
আমার মাথা রাখার স্থান সমীরে
আমি উড়ে ফিরে তোমার বাহে ঝরে
তোমার কায় সুপ্তি রচি রস রজনি কাটে
সোহাগ রাঙা অনুরাগতলে নিরব নিশী ভরে ।
আবেগ আপ্লুত আমি তোমার কাম-কামনায়
তোমার প্রেমের আবেশ ছায়ায় দাবায়
তুমি বৃক্ষ জীবনধারী শান্তীর শ্যামলিমা
হে নারী! তোমার দেহের সিক্ততায়
আমি জুড়ি, প্রেমে ঝরি অহর্নিশী সুখের তরে ।
©somewhere in net ltd.