নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম - মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু । লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু

নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]

মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু › বিস্তারিত পোস্টঃ

জাগিয়ে চল ঘুমন্তরে

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৪:০৯



ডাকরে ‘সত্য’ পরান খোলে আপনারে

আপন কথায় আপন স্বরে

তুল জাগিয়ে জরাবেশের ঘুমন্তরে ।

অন্তর দিয়ে মন্তদেরে সোহাগ বর্ষে ডাক আদরে

ওরা যে ঘুমিয়ে আছে খাম-খেয়ালে ।



আজকে যত ঘুমের অলস আলসেপনায়

চেতন ঝরা, সবার প্রাণে আপন আভায়

শুভ্র আলোক ফুটিয়ে যারে সবার মাঝে

আপন সাঁজের সত্যতারে ছড়িয়ে অভয়

বুকে আগুন জ্বালিয়ে দে নিজের বলে ।



অন্ধ বধির সকল প্রাণে আপন গানে

স্থান করে নে ওরে ‘সত্য’ আঁধার দলে

নির্ভৃত্তে তোর মুখ ফুটে মনের কথা‘ক

সত্যে জুড়ে মিথ্যা যত ঢাক অতলে

পাঁজর খোলে জ্বালরে আলো আপন জ্যোতে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.