| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু
নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]
এই তো তোমার সময় নুতন ‘ওরে তরুণ
এই তো তোমার বেলা ।
নতুন পথে নতুন আলোয় চলবে ভেসে
সাজাবে তুমি নতুন স্বপ্নের ঢালা -
তোমার মাঝে নাহি রবে কোন অবহেলা ।
এই তো তোমার সময় – নুতন ওরে তরুণ
এই তো তোমার বেলা ।
যখন তোমার খেলার বয়স
খেলবে তুমি হয়ে নিরলস ‘বিশ্ব জয়ে,
ঘুরবে তুমি আপন মনে ‘অভয়ে,
হারবেনা বলে মনে বাঁধবে আত্মপ্রত্যয় নিরালা -
দিপ্ত আলোয় ভেসেই হবে তোমার চলা ।
এই তো তোমার সময় নুতন ‘ওরে তরুণ
এই তো তোমার বেলা ।
লিখবে তুমি পড়বে তুমি হবে জ্ঞানি
জালবে প্রদীপ স্বচ্ছ সজিব জ্ঞানের আলোয় ভবে
এমন করে সংকল্প নেবে মনের মধ্যে যবে –
তবেই মিঠবে মানব গ্লানি ‘হুতাশন জ্বালা -
সত্য লয়ে জাগবে যখন ভাঙ্গবে দানব খেলা ।
এই তো তোমার সময় নুতন ‘ওরে তরুণ
এই তো তোমার বেলা ।
©somewhere in net ltd.