| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু
নাম মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু, লিখি কবিতা । বলতে পারেন ছেড়া খাতার মতো । মনে ভাসা ছন্দগুলো বিশ্বে ছড়িয়ে যেতে চাই বলেই লিখি । মনগাঁতা মরমী সঙ্গীতে, তাই লিখেছি প্রায় ১৪ শত মরমী গান । যে গুলো ''সুর লহরী'' নামে লিপিত হয়েছে দুরে বিস্মিত গগনের প্রান্ত জুড়ে রেখে যাব ভালবাসা নীলিমায় ভরে, যদি কেউ খুঁজে চায় আমরে যেন পায় রাতে জাগা মিঠী-মিঠী তারা পরে । যোগাযোগ - [email protected]
সবুজ প্রান্তর আর ধবধবে কাশবন
সুর্যালোকে ঝক-ঝক করা সোনালী ফসল
কলকল স্রোতস্বী নদীগুলো পরাধীন ভোগছে ।
আমাদের মতো মুর্ছে ভোগছে
শ্যামল প্রান্তর, শহর মুখি গ্রামের মেঠো পথ ।
থর থরে কাঁপছে হীন আঘাতে বৃক্ষরা
অথচ, হাঁসছে ওরা অট্টহাসি, ভয়ানক অট্টহাসি ।
বন-বাদাড়ে পাখিরা পীড়িত
হারিয়েছে কলরব, যেন ডানা বাঁধা,
নিস্তব্ধে কাটে রজনী কুকিলে
বন হরিণের দ্রুতগতি রোদ্ধ
লকলকে লতাপাতাও পুড়ছে হিংস্র দাবানলে
স্বাধীনতা আর কারো নেই অধিকার হারা সব কিছু
কিন্তু, ওরা ‘নেতারা’ আছে ভাল, হাঁসছে, খাচ্ছে নিজ-স্বাধীন ।
©somewhere in net ltd.